Dhaka 5:52 am, Wednesday, 30 September 2026
সর্বশেষ
ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুঁশিয়ারি এনসিপি নেতার ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে হত্যা, গ্রেপ্তার ১ ওয়ার্ল্ড এনার্জিস সামিটে দেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ গাইবান্ধায় অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাবের মধ্যেই অসুস্থ গরু জবাই, জরিমানা টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রেপ্তার অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল মাদরাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ ৫ শিক্ষার্থীর একজনের মৃত্যু ‘তোরা আমাকে ভালো হতে দিলি না’, কাদের উদ্দেশে বললেন সালমান মুক্তাদির? হামলা-ভাঙচুর মামলায় জামায়াত এমপির জামাতা মিজানুর কারাগারে

নারায়ণগঞ্জে বিসিকের চাকরি মেলা, ৬৫০ পদে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:38:51 pm, Tuesday, 29 September 2026
  • / 5 Time View

নারায়ণগঞ্জে প্রথমবারের মতো চাকরি মেলার আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। বিসিকের উদ্যোগে আয়োজিত এ মেলায় ৪৩টি শিল্পপ্রতিষ্ঠানে ৬৫০ জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।

চাকরিপ্রার্থীদের সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সরাসরি যোগাযোগের সুযোগ করে দিতে এ মেলার আয়োজন করা হয়েছে। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চাষাঢ়ার বিকেএমইএ অডিটরিয়ামে ‘বিসিক জব ফেয়ার-২০২৬’-এর উদ্বোধন করা হয়। মেলায় নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদীর ৪৩টি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে ১৩টি ওষুধ শিল্পের এবং সাতটি তৈরি পোশাকশিল্পের প্রতিষ্ঠান রয়েছে।

এসব প্রতিষ্ঠানে বিভিন্ন পদে মোট ৬৫০ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন বিসিক নারায়ণগঞ্জের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) জসিমউদ্দিন। 

মেলার উদ্বোধন করে বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটো বলেন, বিসিকের আয়োজনে এবারই প্রথম চাকরি মেলা অনুষ্ঠিত হচ্ছে। চাকরিপ্রার্থীদের সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সরাসরি যোগাযোগ তৈরি এবং নিয়োগ প্রক্রিয়া সহজ করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

তিনি বলেন, চাকরিপ্রার্থীদের শুধু চাকরি খোঁজার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, নিজেদের চাকরি দেওয়ার মতো উদ্যোক্তা হিসেবেও প্রস্তুত করতে হবে।

বিসিক উদ্যোক্তা তৈরিতে কাজ করছে। প্রতিষ্ঠানটি নিজস্ব ব্যবস্থাপনায় ক্ষুদ্র ঋণসহ বিভিন্ন সহায়তা দিয়ে থাকে। অনেক বড় প্রতিষ্ঠান বিসিকের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু করেছে। গ্রামীণ অর্থনীতিকে জাতীয় অর্থনীতির সঙ্গে যুক্ত করতেও বিসিক কাজ করছে। উদ্যোক্তাদের জন্য বিসিকের দরজা খোলা রয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব।

মোহাম্মদ হাতেম বলেন, দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে এ ধরনের চাকরি মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরাসরি নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের সুযোগ থাকায় চাকরিপ্রার্থীরা নিজেদের যোগ্যতা তুলে ধরার পাশাপাশি চাকরির বিষয়ে প্রয়োজনীয় তথ্যও জানতে পারছেন।

মেলায় আসা চাকরিপ্রার্থীরা জানান, সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে চাকরির জন্য আবেদন করার সুযোগ তাদের জন্য নতুন অভিজ্ঞতা। সুপারিশ ছাড়াই নিজেদের যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ তৈরি হওয়ায় তারা এ উদ্যোগকে স্বাগত জানান। ভবিষ্যতে আরো বেশি চাকরি মেলা ও দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি আয়োজনের প্রত্যাশা করেন তারা।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নারায়ণগঞ্জে বিসিকের চাকরি মেলা, ৬৫০ পদে নিয়োগ

Update Time : 12:38:51 pm, Tuesday, 29 September 2026