Dhaka 2:22 am, Thursday, 1 October 2026
সর্বশেষ
সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস কাঁচপুর টার্মিনালে স্থানান্তর করা হবে সাভারে এসআইকে পিটিয়ে হত্যা : আসামি জিল্লু ৩ দিনের রিমান্ডে সরকারের বেঁধে দেওয়া দামে মিলছে না এলপিজি, ডিসিদেরকে মাঠে নামার নির্দেশ গাজায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি সাংবাদিক নিহত প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির ৩ সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ ওয়েস্ট ইন্ডিজের, ভারতের লক্ষ্য ৪০৬ মিজান, রোকসানা ও শুক্কুরের মুখে হাসি ফোটালেন গাজীপুর জেলা প্রশাসক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে সবশেষ যা জানা গেল জনগণের সঙ্গে আবারো প্রতারণা শুরু করছে বিরোধী দল : আমিনুল হক যাচাই-বাছাইয়ের আগে ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না : বাণিজ্যমন্ত্রী

নিশ্চিত হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:24:02 pm, Tuesday, 29 September 2026
  • / 7 Time View

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৮৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।

 এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম ও উপসর্গে মোট ১ হাজার ১০৫ জনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণকেন্দ্রের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৩৯ জন। এর মধ্যে হামের উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২৫৫ জন এবং নিশ্চিত রোগীর সংখ্যা ৮৪ জন।

গত ১৫ মার্চ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট উপসর্গযুক্ত হাম রোগীর সংখ্যা এক লাখ ৯০ হাজার ৫১৯ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৩৯২ জন। 

এছাড়া, গত ১৫ মার্চ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৬৮ হাজার ৬৫৫ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৬১ হাজার ৭৯৮ জন রোগী।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নিশ্চিত হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল

Update Time : 12:24:02 pm, Tuesday, 29 September 2026