Dhaka 12:52 pm, Sunday, 11 October 2026
সর্বশেষ
সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ, আটকা সহস্রাধিক পর্যটক টেকসই জ্বালানি নিয়ে জাতীয় ধারণা প্রতিযোগিতা ‘স্ফুরণ’ শুরু কুষ্টিয়া সীমান্তে ৪ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি আটক ৪ জনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ মোহাম্মদপুরে সড়ক অবরোধ প্রত্যাহার অটোরিকশাচালকদের, যান চলাচল শুরু নারায়ণগঞ্জে পৃথক ৩ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ৬ আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরলেন স্পিকার দুই ইউনিট থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সৌদি আরবে হুতিদের হামলা : বাংলাদেশ থেকে রিয়াদের ৫ ফ্লাইট বাতিল ১৫০ গ্যাসকূপ খনন, সৌরবিদ্যুতেও গুরুত্ব

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:10:45 am, Tuesday, 29 September 2026
  • / 15 Time View

নারায়ণগঞ্জের বন্দরে ১০ বছরের শিশুকে ধর্ষণের মামলায় মো. মনির হোসেন (৪৫) নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের বিজ্ঞ শিশু সহিংসতা ট্রাইব্যুনালের বিচারক মো. মমিনুর ইসলাম এ রায় দেন। 

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৮ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে বন্দরের কুড়িপাড়া এলাকায় বাদীর ভাড়া বাসার একটি কক্ষে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মনির হোসেনের বিরুদ্ধে বন্দর থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় বন্দর থানার পুলিশ ২০২৩ সালের ১২ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে মামলাটি আদালতে বিচারাধীন ছিল। 

কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ বলেন, বিচারিক কার্যক্রম শেষে আদালত আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

Update Time : 11:10:45 am, Tuesday, 29 September 2026