Dhaka 2:00 pm, Sunday, 11 October 2026
সর্বশেষ
দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ মারুবেনি কর্পোরেশনকে নতুন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর হত্যাচেষ্টা মামলায় জামালপুরের সাবেক এমপি নূর মোহাম্মদ ফের গ্রেপ্তার বিএনপির ত্যাগী নেতাদের চাকরি, ডিলারশিপ ও ঠিকাদারির মাধ্যমে মূল্যায়ন করা হবে সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে তথ্যমন্ত্রীর গভীর শোক সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ, আটকা সহস্রাধিক পর্যটক টেকসই জ্বালানি নিয়ে জাতীয় ধারণা প্রতিযোগিতা ‘স্ফুরণ’ শুরু কুষ্টিয়া সীমান্তে ৪ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি আটক ৪ জনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ মোহাম্মদপুরে সড়ক অবরোধ প্রত্যাহার অটোরিকশাচালকদের, যান চলাচল শুরু

ব্রাহ্মণবাড়িয়ায় আ. লীগ নেতার বাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 05:26:50 am, Sunday, 27 September 2026
  • / 17 Time View

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও দড়িকান্দি ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান মির্জা শফিকুল ইসলাম স্বপনের বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে দড়িকান্দি ইউনিয়নের খালা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পান তারা। মুহূর্তেই বসতঘরটিতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভান।

তারা আরো জানান, ২০২৪ সালে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এলাকায় থাকেন না মির্জা শফিকুল ইসলাম স্বপন। রাজনৈতিক প্রতিহিংসার জেরে আগুন দেওয়ার এ ঘটনা ঘটেছে বলে ধারণা তাদের। তবে আগুন লাগার প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ব্রাহ্মণবাড়িয়ায় আ. লীগ নেতার বাড়িতে আগুন

Update Time : 05:26:50 am, Sunday, 27 September 2026