Dhaka 9:48 am, Thursday, 26 November 2026

চীন-বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে : ডা. রফিক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:36:14 pm, Sunday, 27 September 2026
  • / 49 Time View

চিকিৎসা শিক্ষা, গবেষণা, চিকিৎসক প্রশিক্ষণ, আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও বিশেষায়িত স্বাস্থ্যসেবায় বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতা আরো বাড়ানোর সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম।

চীনের ইউনান প্রদেশের প্রাদেশিক সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল এবং কুনমিং বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল তিন দিনের বিভিন্ন বৈজ্ঞানিক সভা ও কর্মশালায় অংশ নিতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে।

এ উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও চীনা প্রতিনিধিদের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের চিকিৎসা শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও স্বাস্থ্যসেবার বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। 

বৈঠকে বক্তব্য দেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) স্থায়ী কমিটির সদস্য ঝাও জুনমিন। তিনি বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে স্বাস্থ্য খাতে সহযোগিতা আরো জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, গবেষণা, চিকিৎসকদের প্রশিক্ষণ ও আধুনিক চিকিৎসা প্রযুক্তিতে চীনের অর্জন ও অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ের ব্যাপক সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। 

কুনমিং বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ইউ কিয়াং বলেন, কুনমিং বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) দুই প্রতিষ্ঠানের একাডেমিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার ভিত্তি তৈরি করেছে। এর মাধ্যমে চিকিৎসা শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং বিভিন্ন একাডেমিক কার্যক্রমে সহযোগিতার সুযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতে এই সহযোগিতার পরিধি আরো বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ বাংলাদেশের উচ্চতর চিকিৎসা শিক্ষা, বিশেষায়িত চিকিৎসাসেবা, চিকিৎসক প্রশিক্ষণ ও গবেষণায় বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তুলে ধরেন। চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও চিকিৎসাপ্রতিষ্ঠানের সঙ্গে জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম বাংলাদেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বিশ্ববিদ্যালয়ের ভূমিকা এবং সাম্প্রতিক চিকিৎসা অগ্রগতি নিয়ে একটি উপস্থাপনা দেন।

উপস্থাপনায় তিনি বলেন, দেশের উচ্চতর চিকিৎসা শিক্ষা ও বিশেষায়িত চিকিৎসাসেবার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জটিল রোগের চিকিৎসার জন্য রোগীরা এখানে আসেন।

পাশাপাশি পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসা শিক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসক প্রশিক্ষণ, ক্লিনিক্যাল গবেষণা ও আধুনিক চিকিৎসাপদ্ধতির বিকাশেও বিশ্ববিদ্যালয়টির ভূমিকা রয়েছে। 

অধ্যাপক রফিকূল ইসলাম বাংলাদেশের স্বাস্থ্য খাতের সাম্প্রতিক অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বিশেষায়িত চিকিৎসা, অঙ্গ প্রতিস্থাপন, মিনিমালি ইনভেসিভ সার্জারি, আধুনিক রোগ নির্ণয় প্রযুক্তি ও উন্নত চিকিৎসাসেবায় দেশের সক্ষমতা বৃদ্ধির কথা উল্লেখ করেন।

কিডনি প্রতিস্থাপনের অগ্রগতির বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে কিডনি ট্রান্সপ্ল্যান্টের সক্ষমতা ও পরিধি ধীরে ধীরে বাড়ছে। উন্নত সার্জিক্যাল পদ্ধতি, মাল্টিডিসিপ্লিনারি ট্রান্সপ্ল্যান্ট কেয়ার, আধুনিক ইমিউনোসাপ্রেশন এবং অস্ত্রোপচারের আগে ও পরে উন্নত চিকিৎসাব্যবস্থার কারণে এ ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েও কিডনি ট্রান্সপ্ল্যান্ট সেবার সম্প্রসারণ ও আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, অঙ্গ প্রতিস্থাপনের পাশাপাশি ইউরোলজিতে মিনিমালি ইনভেসিভ প্রোসিডিউর, এন্ডোইউরোলজি, ল্যাপারোস্কোপিক সার্জারি ও আধুনিক সার্জিক্যাল ইন্টারভেনশনের ব্যবহারও বাড়ছে। দক্ষ জনবল তৈরি, আন্তর্জাতিক প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময় এবং উন্নত প্রযুক্তির ব্যবহার বাংলাদেশের চিকিৎসাব্যবস্থাকে আরো এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্য খাতে পারস্পরিক জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের বিভিন্ন সম্ভাবনার কথাও তুলে ধরেন অধ্যাপক রফিকূল ইসলাম। চিকিৎসা শিক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসক প্রশিক্ষণ, কিডনি প্রতিস্থাপন, আধুনিক সার্জিক্যাল প্রযুক্তি, চিকিৎসা গবেষণা ও উন্নত স্বাস্থ্যসেবা প্রযুক্তিতে দুই দেশের বিশ্ববিদ্যালয় ও চিকিৎসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা আরো বিস্তৃত করার সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফুল ইসলাম।

বৈঠকে উভয় পক্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও বিশেষায়িত স্বাস্থ্যসেবায় পারস্পরিক সহযোগিতা আরো জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চীন-বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে : ডা. রফিক

Update Time : 02:36:14 pm, Sunday, 27 September 2026