Dhaka 9:24 pm, Saturday, 26 September 2026
সর্বশেষ
পশ্চিম তীরে পরীক্ষার মধ্যেই বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি অভিযান তরুণদের পরিবেশবান্ধব উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার তাগিদ পে-অর্ডারের টাকা আত্মসাতের অভিযোগ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে টাকার পরিমাণ সাড়ে ২৬ লাখ দেশের মাটিতে ফ্যাসিবাদী অপশক্তিকে আর রাজনীতির সুযোগ নয় : স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার ‘বুকের পাটা থাকলে এখনি আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না’ একাধিক মামলার আসামি ‘মোবাইল মনির’ গ্রেপ্তার প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী ফ্রিতে ২ লাখ টাকার আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:26:16 pm, Saturday, 26 September 2026
  • / 4 Time View

শেরপুরের নকলায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার গণপদ্দি ইউনিয়নের মেদীরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ।

ওসি জানান, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উপজেলার ১ নম্বর গণপদ্দি ইউনিয়নের মেদীরপাড় এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছেন। পরে দ্রুত সেখানে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।

গ্রেপ্তাররা হলেন ইমরান পারভেজ (১৭), পিয়াল মিয়া (১৮), রুদ্র শাহ (১৮), মাহমুদুল হাসান (১৬), আলামিন (১৭), পিয়াল রানা (১৭), সাখাওয়াত হোসেন (১৭), সৌরভ শাহরিয়ার (১৭), গোলাম শাহরিয়ার (১৭), নাজমুল হাসান নাঈম (১৬), তুষার আহমেদ (১৫), রিমন মিয়া (১৬) ও নয়ন মিয়া (১৮)।

নকলা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পিকুল হাসান দাবি করেন, গ্রেপ্তার ব্যক্তিদের অধিকাংশই বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী।

গ্রেপ্তার মাহমুদুল হাসানের বাবা আবুল কালাম বলেন, ‘আমার ছেলে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেবে। গতকাল বিকেলে পুলিশ সব মিলিয়ে ১৩ জনকে আটক করেছে।

নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলেন, গ্রেপ্তার ১৩ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

Update Time : 01:26:16 pm, Saturday, 26 September 2026