Dhaka 9:24 pm, Saturday, 26 September 2026
সর্বশেষ
পশ্চিম তীরে পরীক্ষার মধ্যেই বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি অভিযান তরুণদের পরিবেশবান্ধব উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার তাগিদ পে-অর্ডারের টাকা আত্মসাতের অভিযোগ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে টাকার পরিমাণ সাড়ে ২৬ লাখ দেশের মাটিতে ফ্যাসিবাদী অপশক্তিকে আর রাজনীতির সুযোগ নয় : স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার ‘বুকের পাটা থাকলে এখনি আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না’ একাধিক মামলার আসামি ‘মোবাইল মনির’ গ্রেপ্তার প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী ফ্রিতে ২ লাখ টাকার আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

‘বুকের পাটা থাকলে এখনি আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না’

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:21:11 pm, Saturday, 26 September 2026
  • / 6 Time View

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, অনলাইনে হুংকার দিলে হবে না। বাংলাদেশের মাটিতে এখন আসেন।

আপনাদের জন্য ফাঁসির মঞ্চ রেডি আছে, বিচার রেডি আছে। সাহস থাকলে, বুকের পাটা থাকলে এখনি আসেন। ডিসেম্বর পর্যন্ত আমরা অপেক্ষা করতে চাই না। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জামালপুর শহরের রেলওয়ে স্টেশন বাজারে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা বিএনপির আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, অতীতে যারা ক্ষমতায় এসেছে, তারা দেশের উন্নয়ন না করে লুটপাট করেছে। ঢাকায় কয়েকটি সেতু ও ওভারপাস নির্মাণ করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। এসব টাকা জনগণের টাকা। তারা লুটপাট করে টাকা বিদেশে পাচার করেছে।

ইয়াসের খান বলেন, মা-বোনদের বুক খালি করে, রক্তপাত করে, আমাদের ভাই-বোন ও শিশুদের হত্যা করা হয়েছে। সেই হত্যার বিচারের আওতায় আসতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। তাদের এখনি বাংলাদেশে আসতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে আমরা এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখব। যতদিন পর্যন্ত তাদের বিচারের আওতায় আনা না হয়, যতদিন পর্যন্ত আদালতের কাছে সোপর্দ করা না হয়, ততদিন এ কর্মসূচি চলবে।

সমাবেশে সভাপতিত্ব করেন জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. ফরিদুল কবির তালুকদার শামীম। এতে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন নেতারা বক্তব্য দেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘বুকের পাটা থাকলে এখনি আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না’

Update Time : 01:21:11 pm, Saturday, 26 September 2026