Dhaka 11:30 pm, Friday, 25 September 2026
সর্বশেষ
চার সাংবাদিকের পরিবারের হাতে ২০ লাখ টাকার সহায়তা তুলে দিল এবিজি বসুন্ধরায় গলফের নতুন অভিজ্ঞতা, থাকছে ২০৭ ইনডোর কোর্স দুই বছরের মেয়াদ পূর্ণের আগেই স্থায়ী, ২২ বিচারপতি নিয়ে বিতর্ক আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একই সঙ্গে চলার সুযোগ নেই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ জামায়াত ও আ. লীগের পুরনো প্রেম জাগ্রত হয়েছে : রাশেদ খান জাতিসংঘে শেহবাজ শরিফকে প্রশ্ন—হাফিজ সাঈদের বিচার করবেন? স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ নিখুঁত নয়, তবে এর বিকল্প অকল্পনীয় : খলিলুর রহমান শান্তি বিনির্মাণে আরো বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জাতিসংঘে শেহবাজ শরিফকে প্রশ্ন—হাফিজ সাঈদের বিচার করবেন?

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:07:17 pm, Friday, 25 September 2026
  • / 11 Time View

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে লস্কর-ই-তৈয়বার (এলইটি) প্রধান হাফিজ সাঈদকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তবে তিনি এই প্রশ্ন এড়িয়ে গেলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রবেশের সময় এক সাংবাদিক শেহবাজ শরিফকে প্রশ্ন করেন, ‘প্রধানমন্ত্রী, সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া কখন বন্ধ করবেন?’ তবে তিনি এর কোনো জবাব না দিয়ে ভেতরে চলে যান।

পরে সদর দপ্তর থেকে বের হওয়ার সময় তাকে সময় আরেক সাংবাদিক প্রশ্ন করেন, ‘লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাঈদের বিরুদ্ধে কবে মামলা পরিচালনা করবেন বা বিচার শুরু করবেন?’ কিন্তু তখনও কোনো জবাব না দিয়ে চলে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী।

এর এক দিন আগে জাতিসংঘ মানবাধিকার পরিষদে পাকিস্তানের সমালোচনা করে বক্তব্য দেয় ভারত। দেশটির কূটনীতিক ক্ষিতিজ ত্যাগী বলেন, পাকিস্তানের উচিত অন্য দেশের ভূখণ্ড নিয়ে আকাঙ্ক্ষা বা আন্ত সীমান্ত সন্ত্রাসবাদের পরিবর্তে নিজেদের অর্থনীতি ও উন্নয়নের দিকে মনোযোগ দেওয়া।

তিনি আরো বলেন, পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে বেসামরিক হতাহতের ঘটনা, শিক্ষার্থীদের গ্রেপ্তার এবং খাদ্য ও ওষুধ সরবরাহ আটকে দেওয়ার মতো বিষয় নিয়ে পরিষদকে জানানো হয়েছে।

এসব অভিযোগের জবাবে পাকিস্তান ‘পয়েন্ট অব অর্ডার’ উত্থাপন করেছিল বলেও তিনি উল্লেখ করেন।

প্রসঙ্গত, হাফিজ সাঈদ পাকিস্তান-ভিত্তিক সশস্ত্র সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রতিষ্ঠাতা। ২০০৮ সালের মুম্বাই হামলার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেছে ভারত।

শুধু তাই নয়, ২০২৫ সালের ২২ এপ্রিল পাহেলগাম হামলার ঘটনায়ও এই সশস্ত্র গোষ্ঠীটির জড়িত থাকার অভিযোগ করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জাতিসংঘে শেহবাজ শরিফকে প্রশ্ন—হাফিজ সাঈদের বিচার করবেন?

Update Time : 12:07:17 pm, Friday, 25 September 2026