Dhaka 10:34 pm, Friday, 25 September 2026
সর্বশেষ
চার সাংবাদিকের পরিবারের হাতে ২০ লাখ টাকার সহায়তা তুলে দিল এবিজি বসুন্ধরায় গলফের নতুন অভিজ্ঞতা, থাকছে ২০৭ ইনডোর কোর্স দুই বছরের মেয়াদ পূর্ণের আগেই স্থায়ী, ২২ বিচারপতি নিয়ে বিতর্ক আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একই সঙ্গে চলার সুযোগ নেই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ জামায়াত ও আ. লীগের পুরনো প্রেম জাগ্রত হয়েছে : রাশেদ খান জাতিসংঘে শেহবাজ শরিফকে প্রশ্ন—হাফিজ সাঈদের বিচার করবেন? স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ নিখুঁত নয়, তবে এর বিকল্প অকল্পনীয় : খলিলুর রহমান শান্তি বিনির্মাণে আরো বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 05:25:36 am, Friday, 25 September 2026
  • / 7 Time View

বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে আরো ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে। এ চুক্তিকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ ও তুরস্কের সঙ্গে বোয়িংয়ের নতুন বিমান বিক্রির চুক্তিকে প্রতিষ্ঠানটির জন্য ‘ঐতিহাসিক’ ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন। একই পোস্টে তিনি যুক্তরাষ্ট্রের উৎপাদন খাত, রপ্তানি ও কর্মসংস্থানের জন্য বোয়িংয়ের নতুন অর্ডারকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ এবং বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সহযোগিতায় বাংলাদেশ ও তুরস্ক মিলে বোয়িংয়ের মোট ১১১টি বিমান কেনার ঘোষণা দিয়েছে। এর পাশাপাশি আরো ৫০টি বিমান কেনার বিকল্পও রাখা হয়েছে বলে জানান তিনি।

নতুন এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের রপ্তানি আয় এবং দেশটির বিভিন্ন অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রে উৎপাদন, দেশটি থেকে রপ্তানি এবং মার্কিন শ্রমিকদের সমর্থনের ওপর গুরুত্বারোপ করে তিনি বোয়িং ও প্রতিষ্ঠানটির কর্মীদের অভিনন্দন জানান। এর আগে বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বোয়িংয়ের কাছ থেকে আরো ১১টি বিমান কেনার বিষয়ে একটি সম্পূরক চুক্তিতে সই করে বাংলাদেশ। চুক্তির আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস পাঁচটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার এবং ছয়টি বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ কিনবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট

Update Time : 05:25:36 am, Friday, 25 September 2026