Dhaka 3:52 am, Monday, 21 September 2026
সর্বশেষ
দেশের বাজারে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি আমানুল্লাহর সাক্ষাৎ হামের টিকা পাচ্ছে ৩৪ লাখ শিশু, বিশেষ কার্যক্রম শুরু ২৬ সেপ্টেম্বর উপকূলে তেল-গ্যাস অনুসন্ধানে ইতালির কম্পানিকে আমন্ত্রণ স্পিকারের দফায় দফায় হুতি হামলা, সৌদির নিরাপত্তায় সমর্থন জানাল তুরস্ক জাপানি প্রতিনিধি দলের সঙ্গে ঢাবি প্রো-উপাচার্যের মতবিনিময় কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কুষ্টিয়া সাংবাদিক ফোরামের নিন্দা বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এখন অর্থনীতিই বড় ভূরাজনৈতিক হাতিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আরো একজন গ্রেপ্তার, অপরাধ স্বীকার

নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১১

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:43:06 pm, Saturday, 19 September 2026
  • / 12 Time View

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার লাঙ্গলবন্দ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বন্দর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. জামাল উদ্দিন।

গ্রেপ্তাররা হলেন—মো. এমরান হোসেন (২২), মো. মোস্তাকিন (১২), রায়হান মিয়া স্বাধীন (১৫), তামিম (১৪), মাহিন (১৭), মো. ইউসুফ (১৯), আনিস (১৪), মো. হৃদয় (১৬), মো. শাহপরান (১৯), মো. ইসমাইল হোসেন (৫৬) ও ইয়াসিন আরাফাত ইথুন (১৭)।

পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় ঘটনাস্থল থেকে লাঠিসোঁটা উদ্ধার করা হয়। পরে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে আরো একজনকে গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে ওসি মো. জামাল উদ্দিন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

তাঁদের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১১

Update Time : 02:43:06 pm, Saturday, 19 September 2026