Dhaka 9:34 pm, Saturday, 19 September 2026

রাজধানীতে মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:07:03 pm, Friday, 18 September 2026
  • / 14 Time View

রাজধানীর ফার্মগেট এলাকার তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তাদের আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তারা গোপন বৈঠক করছিল। আমরা সন্দেহ করছি তারা জঙ্গি কার্যক্রমের সঙ্গে যুক্ত।

তাদের তেজগাঁও থানা হেফাজতে রাখা হয়েছে।  

ওই কর্মকর্তা বলেন, এটিইউ ও সিটিটিসির কর্মকর্তারা এসেছেন। তারা বিষয়টি যাচাই-বাছাই করছেন। পরে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত বলা যাবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজধানীতে মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

Update Time : 01:07:03 pm, Friday, 18 September 2026