Dhaka 1:21 pm, Tuesday, 20 October 2026
সর্বশেষ
তারেক রহমানের রাজনীতিতে নতুন সমীকরণ: ব্যক্তি নয়, প্রাধান্য দেশের সাভারে আত্মগোপনে থাকা ধামরাইয়ের সাবেক কাউন্সিলর,আ.লীগ নেতা আরিফ গ্রেপ্তার বনানী থেকে গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা মালয়েশিয়ায় পেনাং রাজ্য জর্জ টাউনে হাইকমিশনে কনস্যুলার সেবা পেলেন তিন শতাধিক বাংলাদেশি ভাসমান হাসপাতাল ও ওয়াটারবাসের মডেল পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী পূজার ছুটিতে মেট্রো রেলের সূচিতে পরিবর্তন জুলাই হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে মেনন নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১৯ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিশ্বকাপে গ্রুপসেরা হতে চায় বাংলাদেশ

প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ বন্ধ করে দিয়েছিল আদানি : রিজভী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:30:18 pm, Wednesday, 16 September 2026
  • / 24 Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিকস সম্মেলনে না যাওয়ায় বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দিয়েছিল আদানি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। 
বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এ কথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘ব্রিকস সম্মেলনে না গিয়ে তারেক রহমান দেশকে সম্মানিত করেছেন।’

তিনি আরো বলেন, ‘ব্রিকস সম্মেলনে ভারত তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি। তিনি স্বাধীন দেশের প্রধানমন্ত্রী, তিনি গিয়ে সাইডলাইনে বসবেন, এটা হতে পারে না। সেখানে না গিয়ে তিনি দেশের গৌরব বাড়িয়েছেন।

সার্বভৌমত্বের শক্তি প্রদর্শন করেছেন।’ 

বিদ্যুৎ সরবরাহ বন্ধের প্রসঙ্গে তিনি বলেন, ‘আদানি পাওয়ার প্ল্যান্ট ১,৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে। সরবরাহের সুইচ ভারতের ঝাড়খণ্ডে রয়েছে। সেই সুইচ তারা যেকোনো সময় বন্ধ ও চালু করতে পারে।

প্রধানমন্ত্রী যখন ব্রিকসে যাবেন না বলে জানালেন, তার পরপরই আদানি গ্রুপ ঘোষণা দিল, তাদের পাওয়ার প্ল্যান্টের একটি ইউনিট নষ্ট হয়ে গেছে।’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ বন্ধ করে দিয়েছিল আদানি : রিজভী

Update Time : 12:30:18 pm, Wednesday, 16 September 2026