চোটে কপাল খুলল দিল্লি ক্যাপিটালসের অলরাউন্ডারের
- Update Time : 01:34:16 pm, Wednesday, 16 September 2026
- / 3 Time View
ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তীর চোটে কপাল খুলেছে দিল্লি ক্যাপিটালসের তরুণ অলরাউন্ডার বিপরাজ নিগমের। ২০২৬ এশিয়ান গেমসের স্কোয়াডে সুযোগ পেয়েছেন এই তরুণ লেগ-স্পিন অলরাউন্ডার।
বরুণ চক্রবর্তীর আকস্মিক ছিটকে যাওয়ার ফলেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) বিকল্প হিসেবে ২২ বছর বয়সী এই অলরাইন্ডারকে ভারতীয় স্কোয়াডে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সাইড স্ট্রেইন (পেশির চোট) ইনজুরিতে পড়েন বরুণ চক্রবর্তী। এই চোটের কারণে তিনি জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন।
এর আগে ইংল্যান্ড সফরের সময় চোট পেয়েছিলেন বরুণ চক্রবর্তী।
সেই কারণে জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি তিনি। চোট সারিয়ে ফেরার জন্য প্রায় দু’মাস জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে কাটিয়েছিলেন তিনি। কিন্তু প্রত্যাবর্তনের পর প্রথম ম্যাচেই আবার চোটে এশিয়া গেমস থেকে ছিটকে দিলো এই স্পিনার।




