Dhaka 2:21 pm, Thursday, 17 September 2026

পেনসিলভানিয়ায় হামে চতুর্থ মৃত্যু, কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:49:12 pm, Wednesday, 16 September 2026
  • / 9 Time View

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ২০২৬ সালে হামের সংক্রমণে চতুর্থ মৃত্যুর খবর পাওয়া গেছে। সর্বশেষ মারা গেছে মিফলিন কাউন্টির ১৮ বছর বয়সী এক কিশোর।

দেশটিতে এক বছরে হামে চারজনের মৃত্যুর ঘটনা সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৯২ সালে। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

পেনসিলভানিয়ার মিফলিন কাউন্টির করোনার আন্দ্রেয়া আলকালদে জানিয়েছেন, ওই কিশোর হামের টিকা নেননি। সংক্রমণের পর তার অ্যাকিউট ডিসেমিনেটেড এনসেফালোমাইলাইটিস নামে বিরল একটি স্নায়বিক জটিলতা দেখা দেয়।

পরে তার মৃত্যু হয়। 

এর আগে পেনসিলভানিয়ায় হামে আক্রান্ত দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়। গত সপ্তাহান্তে জেফারসন কাউন্টিতে ৪০ বছর বয়সী এক নারীর মৃত্যুর কথাও জানানো হয়।

পেনসিলভানিয়ার স্বাস্থ্যসচিব ডেবরা বোগেন বলেন, তিন দশকেরও বেশি সময়ের মধ্যে অঙ্গরাজ্যটি সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাবের মুখোমুখি হয়েছে।

সংক্রমণ নিয়ন্ত্রণ এবং আরো মৃত্যু ঠেকাতে হামের বিষয়ে সঠিক তথ্য জানানো ও এমএমআর টিকার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। 

মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধকেন্দ্র (সিডিসি) জানিয়েছে, চলতি বছর দেশটিতে ৩ হাজার ২০০-এর বেশি হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে পেনসিলভানিয়ার ৩৮টি কাউন্টিতে ৬৯৩টি সংক্রমণের খবর পাওয়া গেছে।

সিডিসির তথ্য অনুযায়ী, হামের বিরুদ্ধে সুরক্ষার সবচেয়ে কার্যকর উপায় হলো এমএমআর টিকা। টিকার দুই ডোজ হামের বিরুদ্ধে প্রায় ৯৭ শতাংশ সুরক্ষা দিতে পারে।

হামের সংক্রমণে সাধারণত জ্বর, কাশি ও শরীরে ফুসকুড়ি দেখা দেয়। গুরুতর ক্ষেত্রে নিউমোনিয়া, মস্তিষ্কে প্রদাহসহ বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে।

তবে পেনসিলভানিয়ায় হামে মৃত্যুর সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। অঙ্গরাজ্য কর্তৃপক্ষ ২০২৬ সালে এখন পর্যন্ত হামের সঙ্গে সম্পর্কিত ৪টি মৃত্যুর কথা জানিয়েছে। অন্যদিকে, সিডিসির সাপ্তাহিক হিসাবের মধ্যে এখনো কোনো মৃত্যুকে অন্তর্ভুক্ত করা হয়নি।

সিডিসির কর্মকর্তারা জানিয়েছেন, মৃত্যুর ক্ষেত্রে হাম সরাসরি কারণ ছিল কি না, তা নিশ্চিত করতে আরো তথ্য প্রয়োজন। এ কারণে অঙ্গরাজ্যের ঘোষিত মৃত্যুর সংখ্যা এবং সিডিসির সরকারি হিসাবের মধ্যে পার্থক্য তৈরি হয়েছে।

বিষয়টি নিয়ে পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো এবং মার্কিন স্বাস্থ্য ও মানবসেবাবিষয়কমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রের মধ্যে প্রকাশ্য মতবিরোধও দেখা দিয়েছে।

শাপিরো অভিযোগ করেছেন, হামে মৃত্যুর তথ্য প্রকাশে কেন্দ্রীয় পর্যায়ে হস্তক্ষেপ করা হয়েছে। তবে কেনেডি এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, সিডিসিকে মৃত্যুর তথ্য ‘গোপন’ রাখতে তিনি কোনো নির্দেশ দেননি। তার বক্তব্য অনুযায়ী, জাতীয় স্বাস্থ্য পরিসংখ্যানকেন্দ্র রাজ্যগুলোর দেওয়া মৃত্যুসনদে হামকে মৃত্যুর মূল কারণ হিসেবে উল্লেখ করলে সিডিসি সেই মৃত্যু রিপোর্ট করবে।

পেনসিলভানিয়ায় হামের এই প্রাদুর্ভাব যুক্তরাষ্ট্রে টিকাদানের হার কমে যাওয়ার বিষয়টিকেও নতুন করে আলোচনায় এনেছে। যুক্তরাষ্ট্রে ২০০০ সালে হাম নির্মূল ঘোষণা করা হলেও পরবর্তী সময়ে বিভিন্ন অঙ্গরাজ্যে আবারও সংক্রমণের প্রাদুর্ভাব দেখা গেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পেনসিলভানিয়ায় হামে চতুর্থ মৃত্যু, কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ

Update Time : 12:49:12 pm, Wednesday, 16 September 2026