Dhaka 10:12 pm, Thursday, 17 September 2026
সর্বশেষ
রিংয়ের লড়াইয়ের আগে প্রেস ব্রিফিংয়েই মুখোমুখি ফাইটাররা বাংলাদেশসহ ১০ দেশের অংশগ্রহণে পর্যটন মেলা হুতিদের নিয়ন্ত্রণে মরিয়া সৌদি, এবার ইরানের সহায়তা চাইল চীন ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, ৬ আসামি দুই দিনের রিমান্ডে বিএনপি বামের ডানে, ডানের বামে মধ্যম পন্থার রাজনৈতিক দল : আইনমন্ত্রী প্রতিটি পাড়া-মহল্লায় খেলার সুযোগ তৈরি সরকারের অঙ্গীকার : গণপূর্তমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার নতুন চেয়ারম্যান ইদ্রিস মিয়া ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৮৪ ড. ইউনূসের মার্কিন চুক্তির ফলে যেকোনো সরকারের জন্য দেশ চালানো কঠিন কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব, ট্রাম্পের হুমকি

মিয়ানমার সীমান্তে বিজিবির নজরদারি বাড়াতে নতুন দুই টিওবি উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:11:46 pm, Wednesday, 16 September 2026
  • / 11 Time View

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবির নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে নতুন দুটি টিওবি (টেম্পোরারি অপারেশনাল বেস) উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে আরচ্ছতলা টিলা ও হাতুরানী টিলা এলাকায় নবনির্মিত টিওবি দুটির উদ্বোধন করেন বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন।

উদ্বোধনের পর রিজিয়ন কমান্ডার টিওবি দুটির বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। সেখানে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা, পেশাদারি ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।

জানা যায়, নতুন দুটি টিওবির মাধ্যমে সীমান্তে নজরদারি ও টহল কার্যক্রম আরো কার্যকর ও গতিশীল হবে। একই সঙ্গে মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং সীমান্তবর্তী মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বিজিবির সক্ষমতা বাড়বে।

বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার বলেন, দুর্গম ও ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় যেকোনো পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানাতে নতুন টিওবি দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিজিবির রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার-উল-আলম, কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলমসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মিয়ানমার সীমান্তে বিজিবির নজরদারি বাড়াতে নতুন দুই টিওবি উদ্বোধন

Update Time : 01:11:46 pm, Wednesday, 16 September 2026