Dhaka 3:56 pm, Tuesday, 20 October 2026
সর্বশেষ
ইবি থানার পশ্চিম আব্দালপুরে দুদিনব্যাপী ঐতিহ্যবাহী লাঠিখেলা শুরু তারেক রহমানের রাজনীতিতে নতুন সমীকরণ: ব্যক্তি নয়, প্রাধান্য দেশের সাভারে আত্মগোপনে থাকা ধামরাইয়ের সাবেক কাউন্সিলর,আ.লীগ নেতা আরিফ গ্রেপ্তার বনানী থেকে গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা মালয়েশিয়ায় পেনাং রাজ্য জর্জ টাউনে হাইকমিশনে কনস্যুলার সেবা পেলেন তিন শতাধিক বাংলাদেশি ভাসমান হাসপাতাল ও ওয়াটারবাসের মডেল পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী পূজার ছুটিতে মেট্রো রেলের সূচিতে পরিবর্তন জুলাই হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে মেনন নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১৯ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, বিদ্যুৎ বিভাগের দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:19:38 pm, Tuesday, 15 September 2026
  • / 25 Time View

পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কম্পানির (ওজোপাডিকো) প্রি-পেইড মিটার ভেন্ডিং কার্যক্রমে সৃষ্ট কারিগরি জটিলতার অবসান ঘটেছে। দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা ও প্রচেষ্টা শেষে ক্ষতিগ্রস্ত সিস্টেম পুরোপুরি পুনরুদ্ধার করা হয়েছে।

সাময়িক এই অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ ও ওজোপাডিকো কর্তৃপক্ষ। 

আজ মঙ্গলবার বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার দুপুর ১টা ১৩ মিনিটে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) প্রি-পেইড ভেন্ডার সার্ভারের সঙ্গে অ্যাপ্লিকেশন সার্ভারের লজিক্যাল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে কম্পানিটির আওতাধীন বিভিন্ন অঞ্চলের গ্রাহকরা মিটার রিচার্জ ও ভেন্ডিং কার্যক্রমে চরম প্রতিবন্ধকতার মুখে পড়েন।

ঘটনার পরপরই ওজোপাডিকোর কারিগরি বিশেষজ্ঞ দল সমস্যা সমাধানে কাজ শুরু করে। দীর্ঘ পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার পর আজ ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৬টা ৩০ মিনিটে প্রি-পেইড সিস্টেমটি পুরোপুরি পুনরুদ্ধার করতে সক্ষম হন প্রকৌশলীরা।

বিদ্যুৎ বিভাগ নিশ্চিত করেছে যে, বর্তমানে প্রি-পেইড মিটারের রিচার্জ সংক্রান্ত যাবতীয় সীমাবদ্ধতা ও জটিলতা দূর করা সম্ভব হয়েছে এবং সেবা স্বাভাবিক রয়েছে।

সাময়িক এ ভোগান্তির জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে যেন এ ধরনের সংযোগ বিচ্ছিন্নতার ঘটনা না ঘটে এবং ঘটলেও যেন দ্রুত সমাধান করা যায়, সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রতিরোধমূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, বিদ্যুৎ বিভাগের দুঃখ প্রকাশ

Update Time : 12:19:38 pm, Tuesday, 15 September 2026