Dhaka 11:20 am, Tuesday, 15 September 2026
সর্বশেষ
সৌদিতে হুথিদের হামলা, লাফিয়ে বাড়ছে তেলের দাম ৩ মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার ময়মনসিংহ মেডিকেলে আগুনের ঘটনায় তদন্তে ৫ সদস্যের কমিটি আজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি ‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’ আসিফ মাহমুদকে ঘিরে ১১ হাজার কোটি টাকার রহস্য, তদন্তে দুদক ফরিদপুরে (ওসি) মনজুরুল আলম মাসুদের নেতৃত্বে শিশু সাকিব হত্যার প্রধান আসামি গ্রেপ্তার, উদ্ধার অটোভ্যান কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার ৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে আবেদন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ফ্যাসিবাদকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী

সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ পর্যালোচনার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 03:45:05 am, Monday, 14 September 2026
  • / 9 Time View

দেশীয় বস্ত্রকলকে সুরক্ষা দিতে বন্ড সুবিধায় ১০-৩০ কাউন্টের কটন (তুলা) সুতা আমদানির সুবিধা প্রত্যাহার করেছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ওই আদেশ স্থগিত করে তা অধিকতর পর্যালোচনার অনুরোধ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-৮ শাখা থেকে এনবিআরকে পাঠানো এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়। চিঠিতে গত ৭ সেপ্টেম্বর এনবিআরের জারি করা আদেশটি অধিকতর পর্যালোচনার জন্য স্থগিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের উপপ্রধান (রপ্তানি-৮ শাখা) মোহাম্মদ খায়রুল আলমের সই করা চিঠিটি এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বাংলাদেশ কাস্টমস ট্যারিফ-এর এইচএস হেডিং ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭-এর আওতায় ১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে আমদানিসংক্রান্ত আদেশটি অধিকতর পর্যালোচনার জন্য স্থগিত করার অনুরোধ করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ পর্যালোচনার অনুরোধ

Update Time : 03:45:05 am, Monday, 14 September 2026