Dhaka 11:32 pm, Monday, 14 September 2026
সর্বশেষ
আসিফ মাহমুদকে ঘিরে ১১ হাজার কোটি টাকার রহস্য, তদন্তে দুদক ফরিদপুরে (ওসি) মনজুরুল আলম মাসুদের নেতৃত্বে শিশু সাকিব হত্যার প্রধান আসামি গ্রেপ্তার, উদ্ধার অটোভ্যান কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার ৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে আবেদন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ফ্যাসিবাদকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১ পুলিশের ওপর পাথর নিক্ষেপ করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী টঙ্গীর শীর্ষ মাদক ‘সম্রাজ্ঞী’ গ্রেপ্তার প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ২ চাচাতো বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 09:08:03 am, Sunday, 13 September 2026
  • / 10 Time View

বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির কাছের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে জান্নাতী আক্তার (১১) ও লামিয়া আক্তার (৮) নামে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার দারিয়ালা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতী মুস্তাইন শেখের মেয়ে এবং লামিয়া মোস্তাক শেখের মেয়ে।

পরিবার ও সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মোল্লা জসিম উদ্দিন জানান, সকালে দাদী নাছিমা বেগমের সঙ্গে বাড়ির কাছের একটি মাছের ঘেরে শাপলা তুলতে যায় জান্নাতী ও লামিয়া। এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাদের উদ্ধার করে।

পরে তাদের চুনখোলা এলাকার একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পারিবারিকভাবে তাদের দাফনের প্রস্তুতি চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ২ চাচাতো বোনের মৃত্যু

Update Time : 09:08:03 am, Sunday, 13 September 2026