Dhaka 9:20 am, Sunday, 13 September 2026
সর্বশেষ
বিদ্যুৎ সংকট: ব্যক্তিকে নয়, সমস্যার শিকড় খুঁজুন ১৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপির বাংলাদেশে আরো ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য : বাণিজ্যমন্ত্রী ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি রাজধানীতে এসি সার্ভিসিংয়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ ‘এ’ দল জাতির প্রয়োজনে সরকারকে সহযোগিতা করবে বিরোধী দল : জামায়াত আমির এক সপ্তাহে তেলের দাম বাড়ল ১০ ডলার ‘ইসরায়েলের দায়মুক্তির অবসান ঘটাতে হবে’—ট্রাম্পকে আয়ারল্যান্ডের বিরোধী দল নেতা সোমবার হরমুজ চুক্তি সই করবেন আরব পররাষ্ট্রমন্ত্রীরা

মৃত্যুর ৯ মাস পর দেশে ফিরল প্রবাসী তরিকুলের মরদেহ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:32:12 pm, Saturday, 12 September 2026
  • / 8 Time View

জয়পুরহাটের ক্ষেতলালে লিবিয়াপ্রবাসী তরিকুল ইসলাম (২৫) নামের এক যুবকের মরদেহ মৃত্যুর প্রায় নয় মাস পর দেশে ফিরেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে তাঁর মরদেহ উপজেলার আলমপুর ইউনিয়নের গুরুড়া গ্রামের নিজ বাড়িতে পৌঁছায়।

তরিকুল ইসলাম ওই গ্রামের জাহাঙ্গীর প্রামাণিকের ছেলে। পরিবারের আর্থিক সংকট দূর করে স্বাবলম্বী হওয়ার আশায় প্রায় সাত বছর আগে জীবিকার সন্ধানে লিবিয়ায় পাড়ি জমান তিনি।

পরিবার সূত্রে জানা যায়, লিবিয়ায় অবস্থানকালে গত ৩ জানুয়ারি হঠাৎ তরিকুলের মৃত্যু হয়। তাঁর মৃত্যুর পর মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগে।

নানা জটিলতা পেরিয়ে অবশেষে দীর্ঘ নয় মাস পর শনিবার দেশে ফেরে তাঁর মরদেহ। 

শনিবার দুপুরে বিমানযোগে মরদেহটি বাংলাদেশে পৌঁছানোর পর বিকেল ৪টার দিকে অ্যাম্বুলেন্সে করে তা গুরুড়া গ্রামের বাড়িতে নেওয়া হয়। দীর্ঘ অপেক্ষার পর তরিকুলের মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। কফিন জড়িয়ে ধরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

শোক নেমে আসে পুরো গ্রামে। 

পরে বিকেল ৫টার দিকে স্থানীয় ঈদগাহ মাঠে তরিকুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৃত্যুর ৯ মাস পর দেশে ফিরল প্রবাসী তরিকুলের মরদেহ

Update Time : 01:32:12 pm, Saturday, 12 September 2026