Dhaka 9:20 am, Sunday, 13 September 2026
সর্বশেষ
বিদ্যুৎ সংকট: ব্যক্তিকে নয়, সমস্যার শিকড় খুঁজুন ১৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপির বাংলাদেশে আরো ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য : বাণিজ্যমন্ত্রী ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি রাজধানীতে এসি সার্ভিসিংয়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ ‘এ’ দল জাতির প্রয়োজনে সরকারকে সহযোগিতা করবে বিরোধী দল : জামায়াত আমির এক সপ্তাহে তেলের দাম বাড়ল ১০ ডলার ‘ইসরায়েলের দায়মুক্তির অবসান ঘটাতে হবে’—ট্রাম্পকে আয়ারল্যান্ডের বিরোধী দল নেতা সোমবার হরমুজ চুক্তি সই করবেন আরব পররাষ্ট্রমন্ত্রীরা

‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:55:14 pm, Saturday, 12 September 2026
  • / 6 Time View

আয়ারল্যান্ড সফরের প্রথম দিনেই দীর্ঘদিনের মার্কিন কূটনীতিকে পাশ কাটিয়ে এক বড় রাজনৈতিক বিতর্ক উস্কে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সাথে এক দ্বিপাক্ষিক বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, একটি একীভূত আয়ারল্যান্ড দেখতে ‘খুবই আগ্রহী’ এবং এটি ‘খুব দ্রুত’ ঘটে গেলেই ভালো হয়।

 শনিবার (১২ সেপ্টেম্বর)  বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। 

দ্য গাডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি কোনো ঝামেলা তৈরি করতে চাই না, তবে আমি আপনাদের বলছি, আমি আয়ারল্যান্ডকে একীভূত দেখতে খুবই আগ্রহী।’

আমার যেভাবে মনে হয়, এটি শেষ পর্যন্ত ঘটেই যাবে… এটি একটি দারুণ ব্যাপার হবে বলে যোগ করেন তিনি। যুক্তরাজ্যের অধীনস্থ উত্তর আয়ারল্যান্ডের রাজনৈতিক স্পর্শকাতরতার বিষয়টি টেনে ট্রাম্প বলেন, ‘স্বভাবতই এ বিষয়ে যুক্তরাজ্যের কিছু বলার থাকবে।

তবে ট্রাম্পের এই মন্তব্যকে বহু দশকের সতর্ক মার্কিন কূটনীতির পরিপন্থী এবং একটি ‘বোমা ফাটানো’ বক্তব্যের মতো দেখা হচ্ছে। যা উত্তর আয়ারল্যান্ডের ইউনিয়নপন্থী (যারা যুক্তরাজ্যের সাথে থাকতে চায়) রাজনৈতিক দলগুলোকে ক্ষুব্ধ করেছে।

উত্তর আয়ারল্যান্ডের ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি (ডিইউপি) ট্রাম্পের এই বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছে, আয়ারল্যান্ডের সাংবিধানিক ভবিষ্যৎ লন্ডন, ডাবলিন বা ওয়াশিংটনের মন্তব্যে নির্ধারিত হবে না, বরং তা বেলফাস্ট চুক্তির আওতায় উত্তর আয়ারল্যান্ডের জনগণের গণতান্ত্রিক ইচ্ছার ওপরই নির্ভর করবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

Update Time : 01:55:14 pm, Saturday, 12 September 2026