Dhaka 11:02 pm, Sunday, 13 September 2026
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের কাছে কি সত্যিই আর ১৪ দিন চলার মতো তেল আছে? ভাত রান্না করার সময় বিদ্যুতায়িত হয়ে ইঞ্জিনিয়ার নিহত স্থানীয় সরকার নির্বাচন স্বচ্ছ হবে : প্রতিমন্ত্রী পুতুল শেকৃবির ৬ শিক্ষক-কর্মকর্তাকে চাকরিচ্যুতির সুপারিশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য ২৫ কোটি বরাদ্দ দেওয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে লটারি পদ্ধতি চালু করা হচ্ছে : আইনমন্ত্রী লং মার্চের নামে লং ড্রাইভ করছে জামায়াত : রাশেদ খান স্বাস্থ্যসেবা পাওয়া প্রতিটি নাগরিকের অধিকার : ডা. জুবাইদা রহমান ফ্রান্সের ৩ সিনেটরের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু

পে স্কেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:10:38 pm, Saturday, 12 September 2026
  • / 10 Time View

নবম জাতীয় পে স্কেল ২০২৬ বাস্তবায়নের পথে আরো এক ধাপ এগোচ্ছে সরকার। শুধু নতুন মূল বেতন কাঠামো কার্যকরই নয়, সরকারি চাকরিজীবীদের বিভিন্ন শ্রেণির জন্য জারি হবে পৃথক সাতটি এসআরও।

পাশাপাশি আইবাস প্লাস প্লাসের মাধ্যমে অনলাইনেই নতুন বেতন নির্ধারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রজ্ঞাপন জারির পরপরই এসব কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। 

প্রজ্ঞাপনের খসড়া ইতিমধ্যে আইনগত পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ভেটিং শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি হবে।

এতে বিভিন্ন শ্রেণি ও প্রতিষ্ঠানের জন্য পৃথক সাত এসআরও বা বিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ থাকবে। 

এসব আদেশে বেসামরিক প্রশাসন, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সশস্ত্র বাহিনী এবং বিচার বিভাগ-এ সাত ক্ষেত্রের বেতন-ভাতা এবং সংশ্লিষ্ট বিধান আলাদাভাবে কার্যকরের বিষয় থাকবে।

এছাড়া সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে। এ ব্যবস্থায় প্রত্যেক সরকারি কর্মকর্তা-কর্মচারীকে অনলাইনে আইবাস প্লাসে প্রবেশ করে চাকরি-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।

অর্থ বিভাগের সংশ্লিষ্ট একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘প্রজ্ঞাপন জারির পরই বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে। বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারীর বেতন কাঠামোর প্রয়োগে যেসব কারিগরি ও প্রশাসনিক পার্থক্য রয়েছে, সেগুলো বিবেচনায় নিয়ে পৃথক এসআরও প্রস্তুত করা হচ্ছে।

তিনি আরো বলেন, ‘সাতটি পৃথক এসআরও-এর মাধ্যমে বিভিন্ন শ্রেণির চাকরিজীবীদের বেতন কাঠামো প্রয়োগের বিষয়গুলো নির্ধারণ করা হবে। পাশাপাশি আইবাস প্লাস প্লাস-এ তথ্য হালনাগাদ এবং বেতন নির্ধারণের কারিগরি প্রস্তুতিও নেওয়া হচ্ছে।’

গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নবম পে স্কেলে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার এবং প্রথম গ্রেডে সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর বলে সরকার জানিয়েছে। 

নতুন বেতন কাঠামো কার্যকর করতে সাতটি পৃথক এসআরও জারি করা হবে। এগুলো হলো- সিভিল বা বেসামরিক প্রশাসনের সাধারণ বেসামরিক কর্মকর্তা-কর্মচারীদের জন্য। পুলিশ বিভাগ-পুলিশ সদস্যদের বেতন, ভাতা ও সংশ্লিষ্ট আর্থিক সুবিধা নির্ধারণ। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এই বাহিনীর কর্মকর্তা-কর্মচারীদের জন্য পৃথক বিধান। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ-সরকারি ব্যাংক ও সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য কাঠামো।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পে স্কেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

Update Time : 01:10:38 pm, Saturday, 12 September 2026