Dhaka 10:14 pm, Friday, 11 September 2026
সর্বশেষ
সাইবার সুরক্ষা আইন নিয়ে টিআইবির উদ্বেগ, খসড়া পুনর্বিন্যাসের দাবি গুমের শিকার ছাত্রদল নেতা রাশেদের এসএসসি পরীক্ষার্থী ছেলের পাশে ‘আমরা বিএনপি পরিবার’ তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে : প্রতিমন্ত্রী নুর মেঘনায় নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, এখনো খোঁজ মেলেনি বিজিবি সদস্যের ঘরে ঢুকে ছাত্রদল নেতার ওপর ছাত্রলীগের হামলা, বিএনপির নিন্দা ব্রিকস নেতৃত্ব পুনরুদ্ধারে মরিয়া পশ্চিমারা : পুতিন হাসিনা সরকারের রেখে যাওয়া ২০৫ কোটি ডলার ঋণ পরিশোধ করেছে সরকার কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, আবারও ডুবল রাঙামাটির ঝুলন্ত সেতু

ঘরে ঢুকে ছাত্রদল নেতার ওপর ছাত্রলীগের হামলা, বিএনপির নিন্দা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 03:55:09 pm, Friday, 11 September 2026
  • / 1 Time View

সিলেটের বিশ্বনাথে পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মজিদ বকুলের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উপজেলা ও পৌর বিএনপি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে দেওয়া এক বিবৃতিতে এ নিন্দা জানান তারা।

উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া চেয়ারম্যান এবং বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আবদুল হাই ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলামের স্বাক্ষরিত ওই বিবৃতিতে বিএনপি নেতারা জানান, ছাত্রদল নেতা আবদুল মজিদ বকুল দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। গত বুধবার সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার অতর্কিত হামলায় তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিএনপি নেতারা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে দ্রুত সুস্থতা কামনা করেন।

বিবৃতিতে আরো বলা হয়, অবিলম্বে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শামীম আহমদকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঘরে ঢুকে ছাত্রদল নেতার ওপর ছাত্রলীগের হামলা, বিএনপির নিন্দা

Update Time : 03:55:09 pm, Friday, 11 September 2026