Dhaka 9:33 pm, Friday, 11 September 2026
সর্বশেষ
ব্যবসায়ীর মাটিচাপা দেওয়া লাশ উদ্ধারের মামলায় বন্ধুর দায় স্বীকার হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে পালানোর চেষ্টা, স্বামী আটক নারী কণ্ঠে ‘আকামা নবায়ন’ ফাঁদে ফেলতেন তারা আগামী বছর পদ্মা ব্যারাজ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : পানিসম্পদমন্ত্রী ‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, সিদ্ধান্ত শিগগিরই ড্রোন হামলার পর মিয়ানমারের মান্দালয়ে বিমানবন্দর বন্ধ রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ শনিবার ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে

সব হাসপাতালে ডেঙ্গু চিকিৎসায় পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:14:13 pm, Thursday, 10 September 2026
  • / 6 Time View

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ডেঙ্গু চিকিৎসায় প্রান্তিক সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক, স্যালাইনসহ পর্যাপ্ত সরঞ্জাম দেওয়া হয়েছে। কোনো রোগীকে যেন ঢাকায় আসতে না হয় সে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসের আলোচনা শেষে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু মশার বিস্তার রোধে সারা দেশে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর পরেও যারা আক্রান্ত হচ্ছে তাদের চিকিৎসায় কোনো কমতি রাখা হচ্ছে না।’

তিনি বলেন, ‘সারা দেশে হামের প্রকোপ মোকাবেলায় ২৫ সেপ্টেম্বর থেকে নতুন করে টিকার ক্যাম্পেইন শুরু হচ্ছে।

এখন যারা আক্রান্ত হচ্ছে অধিকাংশই টিকা নেয়নি।’ এত আলোচনা-ক্যাম্পেইনের পরও যারা টিকা নেয়নি, তাদের জন্য সরকার এই উদ্যোগ নিয়েছে বলেও জানান মন্ত্রী। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এরই মধ্যে হামের টিকার একটি বড় চালান দেশে এসেছে। চলতি মাসের ১৭ তারিখ আরেকটি চালান আসবে।

হামে মৃত্যুতে বর্তমান সরকারের কোনো দায় নেই।’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সব হাসপাতালে ডেঙ্গু চিকিৎসায় পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেওয়া হয়েছে

Update Time : 02:14:13 pm, Thursday, 10 September 2026