Dhaka 8:39 pm, Friday, 11 September 2026
সর্বশেষ
হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে পালানোর চেষ্টা, স্বামী আটক নারী কণ্ঠে ‘আকামা নবায়ন’ ফাঁদে ফেলতেন তারা আগামী বছর পদ্মা ব্যারাজ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : পানিসম্পদমন্ত্রী ‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, সিদ্ধান্ত শিগগিরই ড্রোন হামলার পর মিয়ানমারের মান্দালয়ে বিমানবন্দর বন্ধ রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ শনিবার ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান প্রদান প্রধানমন্ত্রীর

ড. ইউনূস জাতিকে বিভাজিত করেছেন : শামীম পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:21:42 pm, Thursday, 10 September 2026
  • / 10 Time View

জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূসের সময়ে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি মব কালচার হয়েছে। তিনি সংকটময় মুহূর্তে দেশে শান্তি প্রতিষ্ঠার বদলে জাতিকে বিভাজিত করে জাতীয় ঐক্য নষ্ট করেছেন।

দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছেন।  

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শামীম পাটোয়ারী বলেন, আমরা সংকটময় মুহূর্তে দেশের গণতন্ত্রের স্বার্থে নির্বাচনে গিয়েছিলাম। কিন্তু মেটিকুলাস ডিজাইনে আমাদের হারিয়ে দেওয়া হয়েছে।

রংপুরের মতো স্থানে জি এম কাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। 

জাপা মহাসচিব বলেন, জাতীয় পার্টিকে ছাড়া সংসদ অকার্যকর হয়ে গেছে। সংসদে সংসদীয় চর্চা হচ্ছে না, জনরোষ বাড়ছে। দেশকে সঠিক জায়গায় নিতে হলে এরশাদের জাতীয় পার্টি ছাড়া বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।

সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মনির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম, আলমগীর শিকদার, আরিফুর রহমান খান প্রমুখ। 

মতবিনিময়সভায় জেলার ১১ উপজেলার জাতীয় পার্টির নেতাকর্মীরা অংশ নেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ড. ইউনূস জাতিকে বিভাজিত করেছেন : শামীম পাটোয়ারী

Update Time : 12:21:42 pm, Thursday, 10 September 2026