Dhaka 1:19 am, Saturday, 28 November 2026
সর্বশেষ
কৃষির প্রতি তরুণদের আগ্রহ তৈরিতে প্রয়োজন কার্যকর উদ্যোগ ২৭ হাজার অনলাইন ব্যবসার সঙ্গে ২৯ রেস্তোরাঁও ভ্যাটের নজরে মানবমর্যাদার পূর্ণাঙ্গ চিত্র: কোরআনে বর্ণিত ১০টি দিক শিক্ষার্থীদের ছোট্ট উদ্যোগে ১১০ শিশুর মুখে আনন্দের হাসি শনিবার থেকে সব কারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর মজুরি নির্ধারণে সরকারের সম্পৃক্ততা ছিল না : মাহদী আমিন নারায়ণগঞ্জে ইটভাটা ব্যবসায়ীকে হত্যা, ৬ আসামির যাবজ্জীবন ৪ পুলিশ কর্মকর্তা আটক, নজরদারিতে সন্দেহভাজনরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে : তথ্যমন্ত্রী এ দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির প্রত্যাবর্তন হবে না

নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান প্রদান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:06:09 pm, Friday, 11 September 2026
  • / 64 Time View

নিজ সংসদীয় আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান প্রদান অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার আয়োজিত এক অনুষ্ঠানে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের অর্থ তুলে দেন তিনি।

বিএনপি মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।

মিডিয়া সেল জানায়, ঢাকা-১৭ আসনের বিভিন্ন মসজিদ, মাদরাসা, এতিমখানা ও মন্দিরে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আজ বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে অনুদান তুলে দেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশের ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক উন্নয়নের অংশ হিসেবে এই আর্থিক অনুদান দেওয়া হয় বলে আয়োজকরা জানিয়েছেন।

ঢাকা-১৭ আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানার ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত। মূলত গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, কড়াইল বস্তি, বারিধারা, শাহজাদপুর, কালাচাঁদপুর, ভাষানটেক, মাটিকাটা এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে এই আসনটি।

বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এই আসনের সংসদ সদস্য।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান প্রদান প্রধানমন্ত্রীর

Update Time : 12:06:09 pm, Friday, 11 September 2026