Dhaka 11:14 pm, Friday, 11 September 2026
সর্বশেষ
সাইবার সুরক্ষা আইন নিয়ে টিআইবির উদ্বেগ, খসড়া পুনর্বিন্যাসের দাবি গুমের শিকার ছাত্রদল নেতা রাশেদের এসএসসি পরীক্ষার্থী ছেলের পাশে ‘আমরা বিএনপি পরিবার’ তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে : প্রতিমন্ত্রী নুর মেঘনায় নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, এখনো খোঁজ মেলেনি বিজিবি সদস্যের ঘরে ঢুকে ছাত্রদল নেতার ওপর ছাত্রলীগের হামলা, বিএনপির নিন্দা ব্রিকস নেতৃত্ব পুনরুদ্ধারে মরিয়া পশ্চিমারা : পুতিন হাসিনা সরকারের রেখে যাওয়া ২০৫ কোটি ডলার ঋণ পরিশোধ করেছে সরকার কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, আবারও ডুবল রাঙামাটির ঝুলন্ত সেতু

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:59:23 pm, Thursday, 10 September 2026
  • / 14 Time View

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, একটি দেশের বড় সম্পদ জনসংখ্যা। দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের শপথকক্ষে ইউএনএফপিএ’র কারিগরি সহায়তায় এসপিসিপিডি প্রকল্পের আওতায় আয়োজিত বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের বাস্তবায়নাধীন ‘থ্রি ডিভিডেন্ডস, ওয়ান উইন্ডো : আ পার্লামেন্টারি ডায়ালগ অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক পলিসি ডায়ালগে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘জনমিতিক লভ্যাংশ, জেন্ডার লভ্যাংশ ও দীর্ঘায়ু লভ্যাংশ প্রত্যেকটি একে অপরের সঙ্গে সম্পর্কিত। এর জন্য নীতিগত পরিকল্পনা বাস্তবায়ন দরকার।

তিনি বলেন, ‘পরিকল্পনাকে বাস্তবে রূপান্তর করতে শুধু নীতি প্রণয়ন করলেই হবে না। সেইসঙ্গে আইন প্রণয়ন ও সংস্কার, বাজেটের কার্যকর ব্যবহার এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’

স্পিকার বলেন, ‘সংসদ-সদস্যদের নিজ নিজ এলাকায় পলিসি প্রয়োগ ও বাস্তবায়ন করতে হবে। প্রতিটি নাগরিকের উন্নয়ন সুযোগ নিশ্চিত করতে হবে।

নারীদের শিক্ষার সুযোগ, প্রবীনদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং তরুণদের কাজের ব্যবস্থা করতে হবে।’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে : স্পিকার

Update Time : 02:59:23 pm, Thursday, 10 September 2026