Dhaka 9:52 pm, Thursday, 10 September 2026
সর্বশেষ
গুদাম থেকে ৯২০ বস্তা সার উদ্ধার, ডিলারের বিরুদ্ধে মামলা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে : স্পিকার দেশে মোট শ্রমশক্তি ৭ কোটি ১৭ লাখ : পরিকল্পনামন্ত্রী জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে : স্পিকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি খেলতে চায় নেপাল চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী

‘জুলাইযোদ্ধা’ শব্দটা বিকৃত করে অনেক মানুষ ফায়দা লুটেছে : আরশ খান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:11:21 pm, Wednesday, 9 September 2026
  • / 10 Time View

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজপথে সরব ছিলেন অভিনেতা আরশ খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থান জানানোর পাশাপাশি আন্দোলনের সময় সরাসরি রাস্তায়ও নেমেছিলেন তিনি।

তবে সময়ের ব্যবধানে ‘জুলাইযোদ্ধা’ পরিচয় নিয়ে এখন আর স্বাচ্ছন্দ্যবোধ করেন না এই অভিনেতা।  

বরং তাঁর মতে, শব্দটিকে বিকৃত করে অনেকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করেছেন।

সম্প্রতি রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে একটি নাটকের শুটিংয়ের ফাঁকে ‘জুলাই আন্দোলন’ প্রসঙ্গে কথা বলেন আরশ। 

এ সময় ‘জুলাইযোদ্ধা’ পরিচয় নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ‘জুলাইযোদ্ধা’ শব্দটা আমার সঙ্গে নিতে চাই না।

এই শব্দটার সঙ্গে যে মূল্য, সততা ও নিরপেক্ষতা থাকা উচিত ছিল, তার কোনোটাই এখন নেই। এই শব্দটা এখন কুৎসিত হয়ে গেছে। 

শব্দটি বিকৃত করে অনেকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছেন বলেও মন্তব্য করেন আরশ। তাঁর ভাষায়, ‘এই শব্দটা বিকৃত করে অনেক মানুষ ফায়দা লুটেছে।

যার কারণে যখন এই শব্দটা (জুলাইযোদ্ধা) শুনি, এখন কেন জানি শ্রুতিমধুর লাগে না।’ 

তবে জুলাই আন্দোলনের সময় রাজপথে নামার সিদ্ধান্ত নিয়ে কোনো আফসোস নেই বলে জানান এই অভিনেতা। তাঁর দাবি, আন্দোলনের সময় মূলত উত্তরার স্কুল ও মাইলস্টোনের শিক্ষার্থীদের কথা ভেবেই রাস্তায় নেমেছিলেন তিনি।

আরশ বলেন, ‘আমি যে বাচ্চাগুলোর জন্য রাস্তায় নেমেছিলাম, যারা উত্তরার স্কুল বা মাইলস্টোনে পড়ে, তারা কেউ পলিটিক্স করছে না। তারা এখন পড়ালেখাই করছে।

আমি ওই বাচ্চাগুলোর জন্য রাস্তায় নেমেছিলাম। ওদের জন্য দরকার পড়লে আবার রাস্তায় নামব।’ 

তবে যারা ‘পাওয়ার প্র্যাকটিসে’ ছিলেন, তাঁদের সঙ্গে নিজের অবস্থানের পার্থক্য রয়েছে বলেও জানান আরশ।

এদিকে ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তার ঘটনাতেও কথা বলেছেন আরশ খান। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের ‘মব’ বা দলবদ্ধ হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনের আশ্রয় নেওয়া উচিত।

বাঁধনের ঘটনাতেও এমন হামলাকে কোনোভাবেই সমর্থন করেন না জানিয়ে আরশ বলেন, ‘২০২৪-এর জুলাইতে দেশ যে পরিস্থিতিতে ছিল, এখন সেই অবস্থায় নেই। দেশ এখন শান্ত, নির্বাচিত সরকার আছে। ক্ষমতা নিজের হাতে তুলে নিয়ে বিচার কেন করতে হবে?’

নারীদের ওপর সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গও তুলে ধরেন এই অভিনেতা। তাঁর মতে, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষ হিসেবে একে অপরকে দেখার মানসিকতা তৈরি করা জরুরি।

আরশ বলেন, ‘বিগত কিছু সময় দেখছি নারীদের রাস্তায় বেধড়ক পেটানো হচ্ছে! প্রত্যেক মানুষ ভিন্ন ভিন্ন দলকে পছন্দ করে। কিন্তু আমরা একজন শিল্পী বা মানুষের ঊর্ধ্বে গিয়ে দলকে দেখা শুরু করেছি।’

সবশেষে বাঁধনের ঘটনার প্রসঙ্গে নিজের অবস্থান আরো স্পষ্ট করে আরশ বলেন, ‘শুধু বাঁধন আপা কেন, কোনো নারী বা পুরুষের সঙ্গে এমন হোক, আমি সাপোর্ট করি না।’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘জুলাইযোদ্ধা’ শব্দটা বিকৃত করে অনেক মানুষ ফায়দা লুটেছে : আরশ খান

Update Time : 02:11:21 pm, Wednesday, 9 September 2026