Dhaka 5:01 pm, Tuesday, 8 September 2026
সর্বশেষ
বেদেপল্লির ৪০ পরিবারকে খাসজমি, ২৫ জনকে সেলাই মেশিন দিল জেলা প্রশাসন মালয়েশিয়ায় বাণিজ্য বাড়াতে নতুন খাতে সহযোগিতার ওপর জোর বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী ‘মেরে ফেলার হুমকি পেয়েছি!’—বরখাস্ত হওয়ার পর বাংলাদেশ কোচের বিস্ফোরক দাবি রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ ৪১ বছর ধরে পরিত্যক্ত ভবনে আদালতের কার্যক্রম অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার, গোপন থাকবে পরিচয় আপিল বিভাগে উচ্চবাচ্য : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ছাত্রদল সভাপতির নিন্দা ইউএনও কার্যালয়ে হাসিমুখে ঘুষ গ্রহণ, সেই নারী কর্মকর্তার বদলি

নতুন নীতিমালা বাস্তবায়নে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে আসবে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 03:36:07 am, Tuesday, 8 September 2026
  • / 5 Time View

রাজধানীসহ সারা দেশে ব্যাটারিচালিত রিকশা ও ইজি বাইক নিয়ন্ত্রণে সরকার নতুন নীতিমালা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরো জানান, এর আওতায় এসব যান চলাচলের জন্য চালু করা হবে নির্দিষ্ট রুট নির্ধারণ, নিবন্ধন, কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম।

পাশাপাশি মহাসড়ক ও প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ রাখা হবে। 

গতকাল সোমবার জাতীয় সংসদ অধিবেশনে ৭১ বিধিতে উত্থাপিত জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে এসব তথ্য জানান তিন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে এসংক্রান্ত নোটিশটি উত্থাপন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু।

তিনি বলেন,    ‘দেশে ৫০ থেকে ৮০ লাখ বৈদ্যুতিক থ্রি হুইলার বা অটোরিকশা রয়েছে।

এসব যান মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৫ শতাংশ ব্যবহার করছে। বৈধ চার্জিং পয়েন্ট প্রায় তিন হাজার হলেও ঢাকায় অবৈধ চার্জিং পয়েন্ট রয়েছে ৪৮ হাজারের বেশি। সস্তা লেড-অ্যাসিড ব্যাটারি পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। অদক্ষ চালক ও ক্রটিপূর্ণ ব্রেকের কারণেও দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।

তবে বিপুল মানুষের জীবিকা জড়িত থাকায় এসব যান ঢালাওভাবে উচ্ছেদ না করে নীতিমালার আওতায় আনার দাবি জানান তিনি। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে বিপুল মানুষের কর্মসংস্থান জড়িত। দেশে বর্তমানে ৫০ থেকে ৮০ লাখের মতো ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে। এসব যান সাধারণ মানুষের যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও যানজট, দুর্ঘটনা, পরিবেশ, স্বাস্থ্যঝুঁকিসহ নানা সমস্যা তৈরি করছে। তাই কর্মসংস্থান বিবেচনায় রেখে সড়ক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে নীতিমালা করা হয়েছে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বিধিমালা ও নীতিমালা প্রণয়ন করা হয়েছে। শিগগিরই তা বাস্তবায়ন করা হবে। পাশাপাশি নিরাপদ ও পরিবেশবান্ধব ব্যাটারি ব্যবহারের শর্ত থাকবে।’ 

মন্ত্রী সালাহউদ্দিন আহমদ আরো বলেন, ‘একটি গাড়ির নিবন্ধন নিয়ে ১০ থেকে ২০টি পর্যন্ত গাড়ি চালানোর মতো অনিয়ম বন্ধে প্রতিটি যানকে আলাদাভাবে শনাক্ত করা হবে। এ জন্য ডিজিটাল ট্র্যাকিং ও কিউআর কোড ব্যবহারের ব্যবস্থা থাকবে।’

বিদ্যুৎ চুরি বন্ধে নজরদারি বাড়ানোর পাশাপাশি আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনায় এআই প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হবে বলে জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নতুন নীতিমালা বাস্তবায়নে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে আসবে

Update Time : 03:36:07 am, Tuesday, 8 September 2026