Dhaka 6:03 pm, Wednesday, 9 September 2026
সর্বশেষ
আজ নতুন আইফোন আনছে অ্যাপল, বিনা খরচে অনলাইনে দেখা যাবে অনুষ্ঠান এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা দেশের অগ্রগতি নারীদের ছাড়া অসম্পূর্ণ : রিজভী নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা থাইল্যান্ডে স্কুলে ঢুকে শিক্ষিকা স্ত্রীকে হত্যা করলেন পুলিশ সদস্য সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে ইসি প্রস্তুত : সিইসি স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী বিদেশে আওয়ামী লীগের মব হামলা সমর্থন করে না সরকার : শামা ওবায়েদ কুশিয়ারা থেকে অবৈধভাবে বালু তোলা চলছেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারত গুরুত্ব দেয় : দীনেশ ত্রিবেদী

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 03:21:29 am, Tuesday, 8 September 2026
  • / 9 Time View

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ মঙ্গলবার। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এই অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

এক বছরের জন্য তিনি বিশ্বের সবচেয়ে প্রতিনিধিত্বশীল বহুপক্ষীয় ফোরামের কার্যক্রম পরিচালনা করবেন। 

নিউইয়র্কে এ অধিবেশনটি চলবে ২০২৭ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের অধিবেশনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা : সবার জন্য কার্যকর একটি জাতিসংঘ।’

অধিবেশন শুরুর আগে নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেন খলিলুর রহমান।

জাতিসংঘে বাংলাদেশের কার্যালয় এক বার্তায় খলিলুর রহমানকে তাঁর নতুন বৈশ্বিক নেতৃত্বের দায়িত্ব গ্রহণ উপলক্ষে অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছে।

গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। গোপন ভোটে তিনি ৯৯ ভোট পান। তাঁর প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস কাকোরিস পান ৯১ ভোট।

মোট ১৯০টি ভোট পড়ে। 

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদটি পাঁচটি আঞ্চলিক গ্রুপের মধ্যে পর্যায়ক্রমে বণ্টিত হয়। ৮১তম অধিবেশনের জন্য এশিয়া-প্যাসিফিক গ্রুপের পালা ছিল। বাংলাদেশের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পান খলিলুর রহমান। বাংলাদেশের জন্য এটি জাতিসংঘ কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

এর আগে ১৯৮৬-৮৭ সালে বাংলাদেশের হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি ছিলেন। প্রায় চার দশক পর আবারও একজন বাংলাদেশি এই দায়িত্ব পেলেন।

জাতিসংঘের ১৯৩ সদস্যরাষ্ট্রের প্রতিনিধিদের নিয়ে গঠিত সাধারণ পরিষদ সংস্থাটির প্রধান নীতিনির্ধারণী ও আলোচনা ফোরাম। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, মানবাধিকারসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে সদস্যরাষ্ট্রগুলোর আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই পরিষদ।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

Update Time : 03:21:29 am, Tuesday, 8 September 2026