Dhaka 6:01 pm, Sunday, 6 September 2026
সর্বশেষ
দিল্লিতে বহুতল ভবন ধস, বহু মানুষ আটকা পড়ার আশঙ্কা বাংলাদেশ-ভারত সম্পর্কে সাংস্কৃতিক ঐক্যই সম্প্রীতির বড় শক্তি : সংস্কৃতিমন্ত্রী সংকটে হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লং মার্চ অযৌক্তিক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী ‘সরকার পতনের ডিসেম্বর’—বাংলাদেশের রাজনীতিতে নতুন প্রশ্নের জন্ম মাদকের টাকায় বাড়ি-গাড়ি, টঙ্গীতে সক্রিয় একাধিক নারী পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা দেশব্যাপী বইপড়া কর্মসূচিতে বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছর যৌথ যাত্রা রাষ্ট্রপতি নিজ জেলায় যাচ্ছেন আজ

সংকটে হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লং মার্চ অযৌক্তিক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 10:09:39 am, Sunday, 6 September 2026
  • / 4 Time View

তেল-বিদ্যুতের সংকটের কথা বলে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, ‘বিভিন্ন দেশে যুদ্ধের কারণে বর্তমানে তেলসংকট সারা বিশ্বেই চলমান।

এর মধ্যে হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লং মার্চ কর্মসূচি অযৌক্তিক।’ 

রবিবার (৬ সেপ্টেম্বর) পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ পুকুরে পাছের পোনা অবমুক্তকরণ ও শিশুদের সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

প্রতিমন্ত্রী বলেন, ‘জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন বিরোধী জোট এত দিন জান্নাতের টিকিট বিক্রি করে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আজ তারাই আবার তেল, বিদ্যুৎ, সারসহ বিভিন্ন সংকটের কথা বলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তিনি জানান, দেশীয় মাছের প্রজাতি রক্ষায় সবাইকে সচেষ্ট থাকা, পানিতে ডুবে অপমৃত্যু রোধে শিশুদের সাঁতার শেখানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে যুবসমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ারও আহ্বান জানান প্রতিমন্ত্রী। 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা কে এম আব্দুল হালিম, উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, বোদা থানার ওসি সোয়েল রানা, বোদা উপজেলা মৎস্য কর্মকর্তাসহ সাঁতার প্রশিক্ষণার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সংকটে হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লং মার্চ অযৌক্তিক

Update Time : 10:09:39 am, Sunday, 6 September 2026