Dhaka 8:44 pm, Saturday, 5 September 2026
সর্বশেষ
‘মিথ্যাচারের’ অভিযোগে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচের আগে ইনজুরি হানা রিয়াল শিবিরে বুয়েটের ভর্তি পরীক্ষা কবে, সিদ্ধান্ত রবিবার ইন্দোনেশিয়ায় বিনা মূল্যের স্কুলের খাবার খেয়ে প্রায় ২০০০ মানুষ অসুস্থ ইউক্রেন যুদ্ধ বন্ধের আভাস ট্রাম্পের, মস্কো-কিয়েভ যাচ্ছেন ২ দূত সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর যুক্তরাষ্ট্র থেকে সোনা সরিয়ে নিচ্ছে ইউরোপের একের পর এক দেশ কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ বৈদেশিক মুদ্রাবাজারের লেনদেনে অটোমেশন আনল বাংলাদেশ ব্যাংক সয়াবিন তেলের দাম বাড়ানো নিয়ে যা জানালেন বাণিজ্যমন্ত্রী

ব্যাংক রেজল্যুশন সংশোধন বিল, ২০২৬ সংসদে পাসের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:04:11 pm, Saturday, 5 September 2026
  • / 0 Time View

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ সংশোধন আকারে জাতীয় সংসদে পাসের জন্য সুপারিশ করা হয়েছে। আজ শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। বিলটি পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই ও পর্যালোচনা করে সংশোধিত আকারে সংসদে পাসের জন্য বৈঠকে সুপারিশ করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মঈনুল ইসলাম খান, মো. শাহাদাত হোসেন, মো. সাইফুল আলম এবং সৈয়দ জয়নুল আবেদীন অংশগ্রহণ করেন।

বৈঠকে আর্থিক প্রতিষ্ঠান ও অর্থ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ব্যাংক রেজল্যুশন সংশোধন বিল, ২০২৬ সংসদে পাসের সুপারিশ

Update Time : 02:04:11 pm, Saturday, 5 September 2026