দুই মাস আগে পদত্যাগ করা কোচকেই দায়িত্ব দিল ঘানা
- Update Time : 07:20:14 am, Thursday, 3 September 2026
- / 4 Time View
আবারও ঘানার কোচ হলেন কুইরোজ। ছবি : সংগৃহীত
বিশ্বকাপ ব্যর্থতায় ঘানার কোচের পদ থেকে পদত্যাগ করেছিলেন কার্লোস কুইরোজ। দুই মাস আগে পদত্যাগ করা কোচকেই আবার দায়িত্ব দিল ঘানা।
কুইরোজকে নতুন মেয়াদে দায়িত্ব দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ)। বিবৃতিতে লিখেছে, ‘কার্লোস কুইরোজের সঙ্গে আবার চুক্তি করতে পেরে আমরা আনন্দিত।’
তবে কত বছরের জন্য চুক্তি হয়েছে তা অবশ্য জানা যায়নি। কুইরোজের নতুন অধ্যায় শুরু হবে ২০২৭ আফ্রিকা কাপ অব নেশনসের বাছাই পর্বে দিয়ে।
আগামী ২৩ সেপ্টেম্বর এবারের মেয়াদে তার প্রথম প্রতিপক্ষ আইভরি কোস্ট।
এর আগে বিদায়ী বার্তায় ৭৩ বছর বয়সী কোচ কুইরোজ লিখেছিলেন, ‘ঘানার উদ্দেশ্যে বলতে চাই—জীবন আর ফুটবল আমাদের চিরন্তন এক শিক্ষাই দেয়; এখানে হয় আপনি জিতবেন, না হয় কিছু শিখবেন। গর্ব নিয়েই এই সফর শেষ করছি, তবে মনে সেই অতৃপ্তিটুকুও রয়ে গেছে যা মানুষকে আরো বড় কিছুর দিকে তাগিদ দেয়। একটি উচ্চতায় পৌঁছানোই কখনো শেষ গন্তব্য হওয়া উচিত নয়, বরং তা হওয়া উচিত আরো বড় কোনো স্বপ্নের শুরু।
