Dhaka 4:21 am, Thursday, 3 September 2026

রাঙামাটিতে রোহিঙ্গা সন্দেহে নারীসহ আটক ৯

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 04:18:09 pm, Wednesday, 2 September 2026
  • / 6 Time View

রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে যৌথ বাহিনীর অভিযানে রোহিঙ্গা সন্দেহে নারীসহ নয়জনকে আটক করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. সাব্বির, নুমাইর, শাওন, আব্দুল হাফেজ, নুরুল আমিন, মো. হোসেন, তৈয়ব, সাবিকুন ও তহুরা।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বরজিৎ দে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের পরিচয়ও যাচাই-বাছাই করা হচ্ছে।

যাচাই শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

জানা যায়, বুধবার দুপুরে রাঙামাটির রিজার্ভ বাজার এলাকা থেকে স্পিডবোটে করে ১২ জনের একটি দল লংগদুর উদ্দেশে রওনা হয়। পরে দলটি মাইনীমুখ বাজারে গিয়ে অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে নয়জনকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

এ সময় দলের অপর তিন সদস্য সেখান থেকে চলে যেতে সক্ষম হন। 

আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শিবির থেকে বের হয়ে আসার কথা জানিয়েছেন। তারা নিজেদের রোহিঙ্গা হিসেবেও পরিচয় দিয়েছেন। তবে তাদের পরিচয় ও বক্তব্যের সত্যতা যাচাই করা হচ্ছে।

তারা কী উদ্দেশ্যে লংগদুতে এসেছিলেন, তাদের সঙ্গে থাকা অপর তিনজন কারা এবং তারা বর্তমানে কোথায়—এসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।

লংগু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বরজিৎ দে বলেন, আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাঙামাটিতে রোহিঙ্গা সন্দেহে নারীসহ আটক ৯

Update Time : 04:18:09 pm, Wednesday, 2 September 2026