Dhaka 1:05 pm, Monday, 19 October 2026
সর্বশেষ
লালনের আখড়া বাড়ি থেকে বোমা উদ্ধার ইরানের সঙ্গে বাণিজ্যপথ বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের শঙ্কা হরিনারায়ণপুর বাজারে জনদুর্ভোগ চরমে,নেই সিসি ক্যামেরা , দুর্বল ড্রেনেজ, সড়ক দখলে যানজট মালয়েশিয়ায় ২৮৭ দিনে বাংলাদেশীসহ আটক ৬৫ হাজার জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আনিসুল-ইনুসহ ৪ জন ঢাকার আকাশে দরজা খুলে গেল ভারতীয় ফ্লাইটের, জরুরি অবতরণ বিএমইউতে ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব ২০ বছরের পুরনো বাস চলতে না দিলে ১ নভেম্বর থেকে ধর্মঘট

হরমুজ প্রণালি খোলা নিয়ে মার্কিন দাবি ‘স্পষ্ট মিথ্যা’ : আইআরজিসি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:26:54 am, Saturday, 29 August 2026
  • / 40 Time View

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খোলা রয়েছে—মার্কিন কর্মকর্তাদের এমন বক্তব্যকে ‘স্পষ্ট মিথ্যা’ বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

শনিবার দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী বলেছে, হরমুজ প্রণালি খোলা রয়েছে বলে মার্কিন কর্মকর্তাদের দেওয়া বক্তব্য ‘তেলের দাম নিয়ন্ত্রণ এবং নিজেদের ব্যর্থতা আড়াল করার উদ্দেশ্যেই’ দেওয়া হয়েছে।

আরও বলা হয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের ওপর ‘ইসলামের যোদ্ধাদের নিয়ন্ত্রণ সম্পূর্ণ নিরঙ্কুশ’। ইরানের সঙ্গে সমন্বয় ছাড়া হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করা সব ধরনের জাহাজের জন্য জলপথটি ‘পূর্ণ শক্তি ও সম্পূর্ণ কর্তৃত্বের সঙ্গে’ বন্ধ রয়েছে।

আইআরজিসি নৌবাহিনী জানায়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসী বাহিনীর অশুভ কর্মকাণ্ড’ বন্ধ না হওয়া এবং নির্ধারিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হরমুজ প্রণালি খোলা নিয়ে মার্কিন দাবি ‘স্পষ্ট মিথ্যা’ : আইআরজিসি

Update Time : 11:26:54 am, Saturday, 29 August 2026