Dhaka 9:42 pm, Friday, 28 August 2026
সর্বশেষ
স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে রাজনীতি করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর মক্কা প্রতিরক্ষা চুক্তি’ নিয়ে বাংলাদেশের বক্তব্যে কী বলছে ভারত এবার ইমরান খানের পাশে দাঁড়ালেন কামিন্স হরমুজে আটকা ৬ হাজার নাবিক, ৪০০ জাহাজ চত্বর থেকে জাতীয় চার নেতার ছবি অপসারণ, মুক্তিযোদ্ধাদের ক্ষোভ অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণে পাঁচ দফা দাবি, গুলশানে ‘গণজাগরণ সমাবেশ’ তবে কি আবার একসঙ্গে ফিরছেন দেব-জিৎ? প্রস্তুতি সভার মঞ্চে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, রাজপাড়া থানা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা টেলিভিশন লাইভে পদত্যাগের ঘোষণা সালাহদের কোচের সার নিয়ে কারসাজি বরদাশত করা হবে না : তথ্য প্রতিমন্ত্রী

সার নিয়ে কারসাজি বরদাশত করা হবে না : তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:38:46 pm, Friday, 28 August 2026
  • / 1 Time View

সার নিয়ে কোনো ধরনের কারসাজি বা কৃষকদের হয়রানি বরদাশত করা হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, সার নিয়ে কেউ ঝামেলা করলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

নীতিমালার ভেতরে থেকেই আসল কৃষকের কাছে সার বিক্রি করতে হবে। কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ডিলারশিপ বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত সার ও বীজ মনিটরিং কমিটির সভায় তিনি এসব কথা বলেন। 

বর্তমান দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও ডিলারদের উদ্দেশ করে প্রতিমন্ত্রী বলেন, আমরা জানি ফ্যাসিস্ট সরকারের আমলে অনেকেই দলীয় প্রভাবে সার ডিলার হয়েছেন।

তারা যেনতেনভাবে ব্যবসা পরিচালনা করেছেন। বর্তমান সময়ে তাদের অনেকেই এখনো বহাল আছেন। আমি মন্ত্রিপরিষদ সভায় স্পষ্ট বলেছি, কাউকে অযথা বাদ দেওয়ার দরকার নেই। সঠিকভাবে নিয়মনীতির মধ্যে থেকে দায়িত্ব পালন করলে তাদের ব্যবসা চালিয়ে যেতে কোনো সমস্যা নেই।

তবে এরপরও যদি কেউ অযথা দুষ্টুমি বা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করেন, তবে সরকার কঠোর হতে বাধ্য হবে। বর্তমান সরকার অত্যন্ত সতর্ক রয়েছে এবং সারা দেশে চাহিদার তুলনায় সারের কোনো কমতি নেই। 

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার, সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা নাঈমা সুলতানা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কামরুল হাসান এবং জ্যেষ্ঠ সাংবাদিক এনামুল হক বাবুল।

এ ছাড়া সভায় নান্দাইল উপজেলার ২৪ জন সার ডিলার ও ইউনিয়ন পর্যায়ের খুচরা বিক্রেতারা উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনা পর্বে প্রতিমন্ত্রী উপস্থিত সার ডিলার ও কৃষকদের নানা সমস্যার কথা শোনেন এবং মাঠ পর্যায়ে সার বিতরণ ব্যবস্থা স্বচ্ছ ও গতিশীল রাখার জন্য স্থানীয় প্রশাসনকে নিয়মিত তদারকি করার নির্দেশ দেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সার নিয়ে কারসাজি বরদাশত করা হবে না : তথ্য প্রতিমন্ত্রী

Update Time : 02:38:46 pm, Friday, 28 August 2026