Dhaka 9:43 pm, Friday, 28 August 2026
সর্বশেষ
স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে রাজনীতি করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর মক্কা প্রতিরক্ষা চুক্তি’ নিয়ে বাংলাদেশের বক্তব্যে কী বলছে ভারত এবার ইমরান খানের পাশে দাঁড়ালেন কামিন্স হরমুজে আটকা ৬ হাজার নাবিক, ৪০০ জাহাজ চত্বর থেকে জাতীয় চার নেতার ছবি অপসারণ, মুক্তিযোদ্ধাদের ক্ষোভ অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণে পাঁচ দফা দাবি, গুলশানে ‘গণজাগরণ সমাবেশ’ তবে কি আবার একসঙ্গে ফিরছেন দেব-জিৎ? প্রস্তুতি সভার মঞ্চে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, রাজপাড়া থানা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা টেলিভিশন লাইভে পদত্যাগের ঘোষণা সালাহদের কোচের সার নিয়ে কারসাজি বরদাশত করা হবে না : তথ্য প্রতিমন্ত্রী

তবে কি আবার একসঙ্গে ফিরছেন দেব-জিৎ?

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 03:04:11 pm, Friday, 28 August 2026
  • / 1 Time View

দীর্ঘদিন ধরে ওপার বাংলার জনপ্রিয় তারকা দেব ও জিৎকে আবার একসঙ্গে বড় পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। সেই অপেক্ষায় এবার নতুন করে উসকানি দিলেন দুই সুপারস্টারই।

জিতের সিনেমার বিশেষ প্রদর্শনীতে হাজির হয়ে তাঁর পাশে বসে ছবি দেখলেন দেব। আর সেখানেই দুজনকে আবার একসঙ্গে সিনেমায় দেখার সম্ভাবনা নিয়ে কথা বলতে শোনা গেল। 

২০০৬ সালে ‘দুই পৃথিবী’ সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল দেব ও জিৎকে। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও তাঁদের যুগল উপস্থিতি নিয়ে দর্শকের আগ্রহ কমেনি।

বরং সম্প্রতি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর বিশেষ প্রদর্শনীতে দেবের উপস্থিতি সেই পুরোনো নস্টালজিয়াই যেন ফিরিয়ে এনেছে। 

শুক্রবার সন্ধ্যায় প্রেক্ষাগৃহে পাশাপাশি বসে সিনেমাটি উপভোগ করেন দুই তারকা। এ সময় তাঁদের আড্ডা, হাসি ও প্রাণখোলা মুহূর্ত নজর কেড়েছে উপস্থিত সবার। আর দুই সুপারস্টারকে একসঙ্গে সামনে পেয়েই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে—কবে আবার বড় পর্দায় দেখা যাবে দেব-জিতের যুগলবন্দি?

ভক্তদের সেই আগ্রহে নতুন মাত্রা যোগ করেছেন দেব নিজেই।

কোনো রাখঢাক না করে তিনি জানিয়েছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পূজার পর তাঁদের দুজনের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন। 

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তবে কি আবার একসঙ্গে ফিরছেন দেব-জিৎ?

Update Time : 03:04:11 pm, Friday, 28 August 2026