সর্বশেষ
টেলিভিশন লাইভে পদত্যাগের ঘোষণা সালাহদের কোচের
নিজস্ব প্রতিবেদক
- Update Time : 02:50:43 pm, Friday, 28 August 2026
- / 1 Time View
ট্রাবজোনস্পরের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন ফাতিহ।
পদ হারানোর ঝুঁকি মাথায় নিয়েই ডাগআউটে দাঁড়ান কোচরা। ম্যাচ হারলেই সেই শঙ্কা যায় বেড়ে।
তবে ফাতিহ তেক্কের বেলায় এমনটা ছিল না। ট্রাবজোনস্পর ম্যাচ হারার পর চাপটা তখনো আসেননি তার ওপর।
কেননা ক্লাব কর্তৃপক্ষও কোনো কিছুই বলেনি ফাতিহকে। কিন্তু বিস্ময় উপহার দিলেন তিনি।
কাউকে কোনো কিছু না জানিয়ে পদত্যাগের ঘোষণা দেন ট্রাবজোনস্পরের কোচ। সেটিও আবার টেলিভিশনে লাইভে জানান তিনি।
পদত্যাগের বিষয়ে ফাতিহ বলেন, ‘অত্যন্ত সম্মানজনক পদ থেকে পদত্যাগ করছি। আজকের এই পরাজয় একেবারেই গ্রহণযোগ্য নয়।
দুর্ভাগ্য বা বাজে পরিস্থিতি মেনে নেওয়া যায়, কিন্তু এই হার মেনে নিতে পারছি না। এই অনুভূতি নিয়ে আমি ঘুমাতেও পারছি না। সবাই আমাকে ক্ষমা করে দেবেন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি।’
Tag :










