Dhaka 7:49 pm, Saturday, 29 August 2026
সর্বশেষ
হরমুজ প্রণালি খোলা নিয়ে মার্কিন দাবি ‘স্পষ্ট মিথ্যা’ : আইআরজিসি সরকার গুম, খুন, অত্যাচার ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধমন্ত্রী রংপুরে চার খুন : আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬ এসএসসির ফল পুনর্নিরীক্ষণে রেকর্ডসংখ্যক আবেদন, মূল্যায়ন নিয়ে শঙ্কা রাজা হারাল্ডের মৃত্যুতে শোকাহত নরওয়ে, সিংহাসনে হাকন অষ্টম ৪০তম ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন প্রবাসীকল্যাণমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর যে বক্তব্যে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬১৬ নেপালের বন্যার পানি গঙ্গায়, সতর্ক বাংলাদেশ

জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 10:02:27 am, Friday, 28 August 2026
  • / 10 Time View

ভারতের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তার কালো মেঘ যেন কাটার নামই নিচ্ছে না। সব কিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরেই ঢাকায় পা রাখার কথা ছিল রোহিত-কোহলিদের।

তবে সেই সফর আবারও পিছিয়ে আগামী বছরের জানুয়ারিতে গড়াতে পারে বলে গুঞ্জন চলছে। 

ভারতীয় সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই-এর এক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, সেপ্টেম্বরের নির্ধারিত সময়সূচি পিছিয়ে আগামী ২০২৭ সালের জানুয়ারিতে সিরিজটি আয়োজনের একটি সম্ভাবনা তৈরি হয়েছে। 

বিসিসিআই-এর সেই সূত্র জানিয়েছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে হওয়ার একটা বড় সুযোগ তৈরি হয়েছে। সরকারের সঙ্গে আলাপ-আলোচনা চলছে, আর বিসিবিও বছরের শুরুতে নতুন সময়ের খোঁজে রয়েছে।

মূলত ২০২৫ সালের আগস্টে ভারতের এই বাংলাদেশ সফরে আসার কথা ছিল। কিন্তু সেই সফর পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে পুনর্নির্ধারণ করা হয়। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, ঢাকা ও চট্টগ্রামে গড়াবে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচের জমজমাট সিরিজ। বিসিবি ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে হোম সিরিজটি শেষ করার ছক কষেছিল।

তবে এবার বাধ সাধল আফগানিস্তান সিরিজ! আফগানিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যে ঘোষণা করেছে, ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে তারা। একই সময়ে দুই দেশের সঙ্গে সিরিজ খেলা ভারতের জন্য অসম্ভব হয়ে পড়াতেই মূলত নতুন এই সূচি জটিলতার সৃষ্টি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

Update Time : 10:02:27 am, Friday, 28 August 2026