এবার ইমরান খানের পাশে দাঁড়ালেন কামিন্স
- Update Time : 03:29:19 pm, Friday, 28 August 2026
- / 8 Time View
সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : রয়টার্স
ইমরান খানের চিকিৎসা ও ন্যূনতম সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে একযোগে চিঠি লেখেন ২১ জন সাবেক অধিনায়ক। এবার পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ালেন প্যাট কামিন্স।
বর্তমান অধিনায়কদের মধ্যে প্রথম, যিনি ইমরানের জন্য সরাসরি কথা বললেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উদ্দেশে পাঠানো সাবেক অধিনায়কদের চিঠিকে সমর্থন জানিয়ে সামাজিক মাধ্যমে অজি পেসার কামিন্স লিখেছেন, ‘গ্রেগ চ্যাপেল এবং সাবেক অধিনায়কদের সঙ্গে আমিও আমার সমর্থন জানাচ্ছি। আশা করি, আদালত যে চিকিৎসাসেবার নির্দেশ দিয়েছে, যথাযথভাবে সেটা সম্পন্ন করার সুযোগ দেওয়া হবে এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎও অব্যাহত থাকবে। আরো আশা করি, ইমরান খানের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করা হবে, যা প্রত্যেক মানুষের প্রাপ্য।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান তিন বছরের বেশি সময় ধরে কারাবন্দি। দীর্ঘ সময় ধরে জেলা থাকা ৭৩ বছর বয়সী সাবেক অলরাউন্ডারের সুচিকিৎসার দাবিতে চিঠিতে সই করেছেন—মাইকেল আথারটন, অ্যালান বোর্ডার, মাইক ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, অ্যালিস্টার কুক, মাইক গ্যাটিং, সুনীল গাভাস্কার, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড গাওয়ার, নাসের হুসেইন, ক্লাইভ লয়েড, কপিল দেব, অর্জুনা রানাতুঙ্গা, অ্যান্ড্রু স্ট্রাউস, দিলীপ ভেংসরকার, স্টিভ ওয়াহ ও জন রাইটের মতো কিংবদন্তিরা। সঙ্গে নারী ক্রিকেটের কিংবদন্তি বেলিন্ডা ক্লার্ক ও অ্যালেক্স ব্ল্যাকওয়েল।
সম্প্রতি অস্ট্রেলিয়ার ‘দ্য গ্রেড ক্রিকেটার’ শোতে চিঠির ব্যাখ্যা দিয়েছেন গ্রেগ চ্যাপেল।
সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক বলেছেন, ‘ইমরানের বয়স এখন ৭৩ বছর। ছয় বছর আগে পাকিস্তানে তার সঙ্গে আমার দেখা হয়েছিল। তখনো তিনি শক্ত–সামর্থ ছিলেন। এখন আর তেমনটা নেই। তার ডান চোখে নাকি সমস্যা দেখা দিয়েছে…তিনি কষ্টে আছেন।









