Dhaka 5:25 am, Wednesday, 15 July 2026
সর্বশেষ
ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ আপনি মন্ত্রী: হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণ নম্বর দেওয়া হবে ; শিক্ষামন্ত্রী সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি ঘোষণা শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম বাড়ল ৯ শতাংশ পৌর প্রকল্পে অর্থ লোপাটের অভিযোগ, বদলি কার্য সহকারী প্রাকৃতিক দুর্যোগে মানবিকতা হোক সর্বোচ্চ শক্তি টঙ্গী ইজতেমা সহিংসতা: মামলার অগ্রগতি নিয়ে প্রশ্ন, দ্রুত তদন্তের দাবি বৃষ্টি পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী ইরানের হিট লিস্টে ট্রাম্প-নেতানিয়াহুসহ ১৩ নেতা, তালিকা প্রকাশ

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম বাড়ল ৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:19:09 am, Tuesday, 14 July 2026
  • / 13 Time View

হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন উত্তেজনা শুরু হওয়ার প্রভাব সরাসরি পড়েছে জ্বালানি তেলের বাজারে। ইতোমধ্যে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে ৯ শতাংশ, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ।

আজ মঙ্গলবার এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, গত কাল সোমবার ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৭ দশমিক ২৯ ডলার, যা আগের দিন রোববারের তুলনায় ৯ দশমিক ৫৯ শতাংশ বেশি। আর অপরিশোধিত জ্বালনি তেলের অপর ব্র্যান্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছে ৬ দশমিক ৭৩ ডলার; শতকরা হিসেবে এই দামবৃদ্ধির হার ৯ দশমিক ৪২ শতাংশ।

বর্ধিত দামে বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ৮৩ দশমিক ৩০ ডলারে, আর ডব্লিউটিআই প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৭৮ দশমিক ১৪ ডলারে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর দিন হরমুজ প্রণালিতে চলাচালকারী বিদেশি জাহাজ লক্ষ্য অবরোধ জারি করেছিল ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা আইআরজিসি। তারপর ৭ এপ্রিল ইরানের বন্দরগুলো লক্ষ্য করে পাল্টা অবরোধ জারি করে যুক্তরাষ্ট্র।

মূলত হরমুকে ইরান অবরোধ জারির পর থেকেই বাড়তে শুরু করে তেলের দাম। ২ এপ্রিল ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেলে বেড়ে গিয়েছিল ১২ ডলার। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধে এটি এখন পর্যন্ত জ্বালানি তেলের সর্বোচ্চ দামের রেকর্ড।

গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরান ইসলামাবাদ সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর তেলে দাম কমতে শুরু করলেও ৫ জুলাই হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইরান ড্রোন হামলা করার পর ফের শুরু হয় যুদ্ধ।

গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালির ‘অভিভাবক’ দাবি করে বলেন— এখন থেকে প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা ও সুরক্ষা দেবে মার্কিন বাহিনী, বিনিময়ে জাহাজগুলোকে ২০ শতাংশ টোল প্রদান করতে হবে। একই সঙ্গে ইরানের বন্দরগুলোতে ফের অবরোধ জারি করেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম বাড়ল ৯ শতাংশ

Update Time : 11:19:09 am, Tuesday, 14 July 2026