Dhaka 12:17 am, Sunday, 7 June 2026
সর্বশেষ
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২ এবার ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের শরীরে রক্তক্ষরণের আশঙ্কা রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস আজ বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের ২০২৬ বিশ্বকাপ সম্প্রচারের আলোচনায় বিটিভির পাশাপাশি ২ বেসরকারি চ্যানেল লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫এ৩ বাংলাদেশের ৬ষ্ঠ বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী দেশের রিজার্ভ আরও বাড়ল আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ আর নেই

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২

সময়ের কাগজ ডেস্ক :
  • Update Time : 02:33:43 pm, Saturday, 6 June 2026
  • / 14 Time View

সারাদেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৩২ শিশু।শনিবার (০৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ঢাকায় দুই শিশু এবং সিলেটে এক শিশুর মৃত্যু হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে দেশে ৫২২ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯১ শিশু। ফলে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১৩ জনে।প্রতিবেদনে আরও বলা হয়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ৭৭ হাজার ৭৯১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ৬৩ হাজার ১৩৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৮ হাজার ৯৬৪ শিশু।এছাড়া, গত ১৫ মার্চ থেকে দেশে ৯ হাজার ৬২০ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২

Update Time : 02:33:43 pm, Saturday, 6 June 2026