Dhaka 11:37 am, Saturday, 18 July 2026
সর্বশেষ
গণমাধ্যম ও উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: তথ্যমন্ত্রী অবশেষে ১৯ জুলাই প্রথম বর্ষের ক্লাস নোবিপ্রবিতে, দেড় হাজার নবীনের প্রতীক্ষার অবসান ‘শিক্ষার্থীদের আন্দোলন ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা’ নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের ৭০তম সভা অনুষ্ঠিত, নতুন দুই সংসদ সদস্যকে বরণ বিল উন্মুক্ত ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রী বরারব আবেদন পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা পাবেন বিশেষ সুযোগ: শিক্ষামন্ত্রী নোবিপ্রবিতে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ আপনি মন্ত্রী: হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণ নম্বর দেওয়া হবে ; শিক্ষামন্ত্রী
ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণায় থাকছেন ৭০০ সাংবাদিক

সময়ের কাগজ স্পোর্টস ডেস্ক :
  • Update Time : 10:56:11 am, Sunday, 17 May 2026
  • / 97 Time View

বিশ্বকাপের আগে ব্রাজিল জাতীয় ফুটবল দলের স্কোয়াড ঘোষণা ঘিরে তৈরি হয়েছে তুমুল আগ্রহ। নতুন কোচ কার্লো আনচেলত্তির প্রথম বিশ্বকাপ দল ঘোষণাকে ঘিরে শুধু ব্রাজিলেই নয়, গোটা ফুটবল বিশ্বে এখন আলোচনার খোরাক জুগিয়েছে বিষয়টি।

আগামীকাল সোমবার বিকেল ৫টায় রিও ডি জেনেইরোর বিখ্যাত মিউজিয়াম অব টমোরোতে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণা করবেন আনচেলত্তি। সেই অনুষ্ঠান কাভার করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৭০০ সাংবাদিক উপস্থিত থাকবেন। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) বরাতে এমনটাই জানিয়েছে দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম ও’গ্লোবো

সিবিএফ জানিয়েছে, অনুষ্ঠানটি দুই ভাগে আয়োজন করা হবে। মূল মঞ্চে প্রায় এক হাজার মানুষের বসার ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে সাংবাদিকদের পাশাপাশি অতিথি ও পৃষ্ঠপোষকরাও থাকবেন। এ ছাড়া আলাদা একটি অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে অংশ নেবেন আনচেলত্তি।৩৪০ আসনের ওই অডিটোরিয়ামে থাকছে বিশেষ কিছু নিয়মও। ক্যামেরাপারসন ও সাউন্ড টেকনিশিয়ানদের নির্ধারিত স্থানে সরঞ্জাম বসাতে হবে। ফটোগ্রাফারের সংখ্যাও সীমিত রাখা হয়েছে। একই সঙ্গে প্রতিটি টিভি চ্যানেলকে মাত্র একটি ক্যামেরা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

বিশ্বকাপ দল ঘোষণার এই অনুষ্ঠান ঘিরে আন্তর্জাতিক আগ্রহ কতটা তুঙ্গে, সেটার প্রমাণ মিলছে বিদেশি সংবাদমাধ্যমের উপস্থিতিতেই। ব্রাজিলের বাইরে আরও ১৩টি দেশের সাংবাদিক এই অনুষ্ঠানের জন্য নিবন্ধন করেছেন। তালিকায় রয়েছে আর্জেন্টিনা, চিলি, যুক্তরাষ্ট্র, এল সালভাদর, ইংল্যান্ড, স্কটল্যান্ড, রাশিয়া, ইতালি, স্পেন, চীন, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ ও জাপান।এদিকে দল ঘোষণাকে ঘিরে ব্রাজিলজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা ও বিশ্লেষণ। বিশেষ করে নেইমারের সম্ভাব্য অন্তর্ভুক্তি নিয়ে চলছে তুমুল বিতর্ক। একদল এই ফরোয়ার্ডের বিশ্বকাপ দলে দেখতে চাইলেও, আরেকদল এর বিপক্ষে। আনচেলত্তি শেষ পর্যন্ত নেইমারকে ইস্যুতে কোন পথে হাঁটেন সেটা জানা যাবে আগামীকাল। সব মিলিয়ে এই ইতালিয়ান কোচের প্রথম বিশ্বকাপ দল ঘোষণা এখন শুধুই একটি দল ঘোষণার অনুষ্ঠান নয়; বরং এটা পরিণত হয়েছে বিশ্ব ফুটবলের অন্যতম বড় আকর্ষণে।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণায় থাকছেন ৭০০ সাংবাদিক

Update Time : 10:56:11 am, Sunday, 17 May 2026