Dhaka 10:16 am, Sunday, 12 July 2026
সর্বশেষ
বাবার রক্তের বদলা নেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির টানা ১২ দিন বিচ্ছিন্ন সেন্টমার্টিন, খাদ্য-ওষুধ সংকট ও বিদ্যুৎহীনতায় চরম দুর্ভোগ শিল্প খাত ভালো থাকলে রাজস্ব ও কর্মসংস্থানও বাড়বে: অর্থমন্ত্রী আবাসন খাতে বিনিয়োগ বাড়াতে নীতিমালা সংশোধনের আহ্বান ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করুন: প্রধানমন্ত্রী বিষ্ণুদিয়া টেকনিক্যাল স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উদযাপন এবার তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা

হামজা-জামালদের কোচ নিয়োগে ৩০০ আবেদন, বাছাইয়ে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 07:51:47 am, Wednesday, 22 April 2026
  • / 96 Time View

আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়ে জাতীয় দলের জন্য নতুন কোচ খুঁজছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরই মধ্যে হামজা-জামালদের ডাগআউটে দাঁড়াতে আবেদন জমা পড়েছে প্রায় তিনশ। সেই তালিকা কমিয়ে আনতে চার সদস্যের বিশেষ কমিটি করা হয়েছে। বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন নিজেই থাকবেন। অন্য তিন সদস্য হিসেবে রাখা হয়েছে সাবেক ফুটবলার ছাইদ হাসান কানন, ইকবাল হোসেন ও টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুকে।

বিষয়টি নিশ্চিত করে হিল্টন বলেন, ‘চার সদস্যের এক বিশেষ কমিটি গঠন করা হয়েছে। আমরা এই সপ্তাহের মধ্যে কোচদের সিভি পর্যালোচনা করে একটি সংক্ষিপ্ত তালিকা করে জাতীয় টিমস কমিটির কাছে প্রতিবেদন দেব। এরপর তারা নির্বাচিত কোচদের সাক্ষাৎকার নেবে।’

শুধু জাতীয় দলের প্রধান কোচই নয়, বাফুফে একইসঙ্গে গোলকিপিং কোচ ও যুব দলের কোচও নিয়োগ দিতে যাচ্ছে। গোলকিপিং কোচের জন্য প্রায় ৪০টি এবং যুব দলের কোচের জন্য সমসংখ্যক আবেদন জমা পড়েছে।

আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। নতুন কোচের অধীনেই ইউরোপের মাটিতে প্রথম খেলার অপেক্ষায় হামজা-শমিতরা।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হামজা-জামালদের কোচ নিয়োগে ৩০০ আবেদন, বাছাইয়ে কমিটি গঠন

Update Time : 07:51:47 am, Wednesday, 22 April 2026