Dhaka 4:16 pm, Thursday, 27 August 2026
সর্বশেষ

নিশ্চিত জেতা ম্যাচ ড্রয়ের পথে, ভারতের ফাইনালে যাওয়ার পথ কী বন্ধ হচ্ছে?

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 09:40:54 am, Thursday, 27 August 2026
  • / 0 Time View

সোনাল দিনুশা যেন একা শ্রীলঙ্কার দুর্গ আগলে রেখেছেন। কলম্বো টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে ভারতকে থমকে দিয়েছিলেন, আর দ্বিতীয় ইনিংসেও ভারতীয় বোলারদের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন তিনি।

দায়িত্বশীল এক হাফ সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত থেকে একাই ম্যাচটিকে ভারতের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্টটি এখন এমন এক রোমাঞ্চকর মোড়ে এসে দাঁড়িয়েছে, যেখান থেকে ম্যাচ ড্র কিংবা ফল হওয়া—দুটোই সম্ভব। ম্যাচ এখন ড্র হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ শুভমান গিলের দলের জয়ের মাঝে দাঁড়িয়েছেন দিনুশা।

এ ছাড়া কলম্বোর আকাশও ম্যাচকে ড্রয়ের দিকে নিতে পারে।আর একটা ড্র-ই বদলে দিতে পারে আগামী বছরের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) সব হিসাব-নিকাশ।

আগামী বছর জুনে অনুষ্ঠিত হতে যাওয়া ডব্লিউটিসি ফাইনালের লড়াইয়ে ভারতের জন্য এই ম্যাচটির গুরুত্ব অপরিসীম। পয়েন্ট টেবিলের এই দৌড়ে ভারতীয় দল আপাতত পিছিয়ে থেকে পঞ্চম স্থানে রয়েছে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে দাপুটে জয়ের পর ফাইনালের টিকিট পাওয়ার পথ কিছুটা মসৃণ হয়েছিল। তবে এই টেস্টটি অমীমাংসিত থেকে গেলে শুভমান গিলের দলের ফাইনালের স্বপ্নে বড়সড় ধাক্কা লাগবে।

তার ওপর শেষ দিনে রয়েছে বৃষ্টির তীব্র সম্ভাবনা। আবহাওয়া খারাপ হলে স্বভাবতই ব্যাকফুটে চলে যাবে ভারত। তাই যত দ্রুত সম্ভব শ্রীলঙ্কার বাকি ৩ ব্যাটারকে ড্রেসিংরুমে ফেরাতে ছক কষছেন ভারতীয় বোলাররা।

বর্তমানে ডব্লিউটিসি পয়েন্ট টেবিলে ৫৩.৩৩ শতাংশ (পিটিসি) পয়েন্ট নিয়ে বাংলাদেশের পরেই পঞ্চম স্থানে রয়েছে ভারত। এই টেস্টে জয় পেলেই অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের বড় হারের সুযোগে চার নম্বরে উঠে আসত টিম ইন্ডিয়া। কিন্তু ম্যাচটি ড্র হলে ভারতের পয়েন্ট পার্সেন্টেজ কমে দাঁড়াবে ৫১.৫২-এ, ফলে অবস্থান থাকবে সেই পাঁচেই।

বর্তমান ডব্লিউটিসি চক্রে এই সিরিজের পর ভারতের সামনে মাত্র ৭টি টেস্ট ম্যাচ বাকি থাকবে। ইতিমধ্যে খেলা ১০টির মধ্যে ৪টিতে হেরে বসা শুভমান গিলের দলের জন্য আগামী প্রতিটি ম্যাচই এখন একপ্রকার ‘নকআউট’ লড়াই।

শ্রীলঙ্কা সফর শেষেই চলতি বছরের নভেম্বরে দুটি টেস্ট খেলতে নিউজিল্যান্ড সফর করবে ভারত। এরপর ডব্লিউটিসি চক্রের শেষ সিরিজে আগামী বছর আইপিএলের ঠিক আগে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাঁচ ম্যাচের মহাগুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে।

কেউ পেনাল্টি পয়েন্টের মতো কোনো জরিমানা না খেলে, ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে ভারতকে বাকি থাকা টেস্টগুলোর প্রায় প্রতিটিতেই হাসতে হবে জয়ের হাসি। ভারত যদি বাকি ৮টি টেস্টের (কলম্বো টেস্টের শেষ দিনসহ) অন্তত ৭টিতে জেতে, তবে তাদের পিসিটি দাঁড়াবে ৬৮.৫২। আর যদি ৬টি জয় ও দুটি হার জোটে, তবে পিসিটি নেমে আসবে ৬২.৯৬-এ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৩৫৩ রান তুলেছে শ্রীলঙ্কা। আর পঞ্চম দিনের দ্বিতীয় সেশনেই তাদের লিড গিয়ে দাঁড়িয়েছে ১৪০ রানে। এখন ভারতের সামনে লক্ষ্য বিশাল। প্রথমে লঙ্কানদের ৩ উইকেট শিকার করতে হবে। পরে দিনের শেষে তাদের ছুড়ে দেওয়া লক্ষ্য টপকাতে হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নিশ্চিত জেতা ম্যাচ ড্রয়ের পথে, ভারতের ফাইনালে যাওয়ার পথ কী বন্ধ হচ্ছে?

Update Time : 09:40:54 am, Thursday, 27 August 2026