Dhaka 10:17 am, Sunday, 12 July 2026
সর্বশেষ
বাবার রক্তের বদলা নেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির টানা ১২ দিন বিচ্ছিন্ন সেন্টমার্টিন, খাদ্য-ওষুধ সংকট ও বিদ্যুৎহীনতায় চরম দুর্ভোগ শিল্প খাত ভালো থাকলে রাজস্ব ও কর্মসংস্থানও বাড়বে: অর্থমন্ত্রী আবাসন খাতে বিনিয়োগ বাড়াতে নীতিমালা সংশোধনের আহ্বান ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করুন: প্রধানমন্ত্রী বিষ্ণুদিয়া টেকনিক্যাল স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উদযাপন এবার তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা

তৃতীয় বিভাগে নেমে গেলো হামজাদের লেস্টার

স্পোর্টস ডেস্ক :
  • Update Time : 08:01:12 am, Wednesday, 22 April 2026
  • / 89 Time View

ইংলিশ ফুটবলে এক দশক আগে রূপকথার গল্পের মতো প্রিমিয়ার লিগ জয়ের পর মুদ্রোর উল্টো পিঠও দেখলো হামজাদের লেস্টার সিটি। এবার তৃতীয় বিভাগে অবনমন হলো তাদের। অন্যদিকে কভেন্ট্রি সিটি চ্যাম্পিয়ন হিসেবে শীর্ষ লিগে ফেরা নিশ্চিত করেছে।

গত মৌসুমে চ্যাম্পিয়নশিপে নেমে আসা লেস্টার মঙ্গলবার নিজেদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে প্রমোশনের লড়াইয়ে থাকা হাল সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করে টানা দ্বিতীয়বার অবনমনের লজ্জায় পড়েছে। তাতে ১৪২ বছরের ইতিহাসে মাত্র দ্বিতীয়বার তৃতীয় বিভাগে নেমে গেছে তারা।

রেলিগেশন ঠেকাতে লেস্টারের জয়ের বিকল্প ছিল না। কিন্তু ১৮ মিনিটেই গোল হজম করে তারা। গোলরক্ষক আসমির বেগোভিচের ভুলে সুযোগ নিয়ে হাল সিটিকে এগিয়ে দেন লিয়াম মিলার।

দ্বিতীয়ার্ধে স্বপ্ন দেখাতে শুরু করে স্বাগতিকরা। ৫২ মিনিটে পেনাল্টি থেকে লেস্টারকে সমতায় ফেরান জর্ডান জেমস। দুই মিনিট পর ব্যবধান বাড়ান লুক থমাস। কিন্তু সেই আনন্দ স্থায়ী হয়নি। ৬৩ মিনিটে আবার হাল সিটিকে সমতায় ফেরান অলি ম্যাকবার্নি।

এই ড্রয়ে ৪৪ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তালিকার ২৩তম স্থানে থেকে যায় লেস্টার। নিরাপদ অঞ্চল থেকে তারা সাত পয়েন্ট পিছিয়ে, হাতে বাকি মাত্র দুই ম্যাচ।

ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়া কোচ গ্যারি রোয়েট পরে হতাশা প্রকাশ করে বলেছেন, ‘ভীষণ হতাশাজনক। তিন-চার ম্যাচে কেউ অবনমিত হয় না, পুরো মৌসুমেই তার ভিত্তি তৈরি হয়… পুরো মৌসুমে আমরা মাত্র পাঁচটি ক্লিন শিট রাখতে পেরেছি।’

২০১৫-১৬ মৌসুমে ৫০০০-১ সম্ভাবনা নিয়ে ইতালিয়ান কোচ ক্লদিও রানিয়েরির অধীনে প্রিমিয়ার লিগ জিতে বিশ্বকে চমকে দিয়েছিল লেস্টার। ২০১৭ সালে তারা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেও পৌঁছায়। তবে ২০১৮ সালে মালিক ভিচাই শ্রীবদ্ধনপ্রভার হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু ক্লাবটির জন্য বড় ধাক্কা হয়ে আসে। ২০২১ সালে প্রথমবারের মতো এফএ কাপ জিতলেও, চলতি মৌসুমে আর্থিক নিয়ম ভঙ্গের দায়ে ছয় পয়েন্ট কাটা পড়ে তাদের। যা থেকে আপিল করেও মুক্তি পায়নি।

মঙ্গলবারের ড্রয়ের আগে সোয়ানসি সিটি ও পোর্টসমাউথের কাছে ১-০ গোলে হেরে পরিস্থিতি আরও কঠিন করে তোলে তারা।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তৃতীয় বিভাগে নেমে গেলো হামজাদের লেস্টার

Update Time : 08:01:12 am, Wednesday, 22 April 2026