Dhaka 11:05 pm, Monday, 2 November 2026
সর্বশেষ
আশুলিয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া, কাভার্ডভ্যানে আগুন হকারদের নিবন্ধন ও পুনর্বাসনে খুলতে পারে অর্থনীতির নতুন দুয়ার মেহেরপুর সীমান্তে সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২ সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ শ্রমিক বিক্ষোভে ৩ শতাধিক পোশাক কারখানা ছুটি জামায়াতের রাজনৈতিক ইতিহাস স্বৈরাচারের কাছে নতজানু হওয়ার : রিজভী রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র : সাবেক সেনা কর্মকর্তা হাফিজ ৪ দিনের রিমান্ডে ১৫০০ শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী উপহার বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাসের সরবরাহ কমবে শাহবাগে পৃথক স্থান থেকে নারীসহ দুজনের মরদেহ উদ্ধার

টিসিজেএ নির্বাচনে সভাপতি এনামুল ও সাধারণ সম্পাদক মামুন নির্বাচিত

​চট্রগ্রাম অফিস :
  • Update Time : 04:45:29 pm, Thursday, 2 April 2026
  • / 171 Time View

​চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের (টিসিজেএ) দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে এনটিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট এনামুল হক সভাপতি এবং সময় টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট মোঃ আশরাফুল আলম চৌধুরী মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
​বুধবার (১ এপ্রিল) রাতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মহসিন চৌধুরী নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হাসান মকুল ও অনুপম শীল।
​নির্বাচিত কার্যনির্বাহী কমিটি
​২০২৬-২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন:
​সহ-সভাপতি: সনজিব দে বাবু
​সহ-সম্পাদক: বাসু দেব
​অর্থ সম্পাদক: পারভেজুর রহমান
​সাংগঠনিক সম্পাদক: সাইফুল ইসলাম
​দপ্তর সম্পাদক: সাইমুন আল মুরাদ
​প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোঃ নাজিম উদ্দিন
​নির্বাহী সদস্য: রবিউল হোসেন টিপু, জহিরুল ইসলাম ও মোঃ নাজিম।
​উপস্থিত অতিথিবৃন্দ
​ফলাফল ঘোষণার সময় সাধারণ সভার সভাপতি মোঃ ফরিদ উদ্দিন এবং টিসিজেএ-এর বিদায়ী সভাপতি শফিক আহমেদ সাজিবসহ সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
​এছাড়াও নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুর করিম কচি, চট্টগ্রাম প্রেস ক্লাব কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা ও এনটিভির স্পেশাল করসপনডেন্ট শামসুল হক হায়দরী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ, সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন সবুজ, চ্যানেল ওয়ান টেলিভিশনের ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান আলমগীর সবুজ, কালের কণ্ঠের রিপোর্টার ফারুক মুনির এবং বাংলা নিউজের সিনিয়র ফটোগ্রাফার সোহেল সরওয়ার।
​নবনির্বাচিত নেতৃবৃন্দ ক্যামেরা জার্নালিস্টদের অধিকার রক্ষা এবং পেশাগত মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

টিসিজেএ নির্বাচনে সভাপতি এনামুল ও সাধারণ সম্পাদক মামুন নির্বাচিত

Update Time : 04:45:29 pm, Thursday, 2 April 2026