ক্যারিয়ারের সেরা লুক নিয়ে জন্মদিনে ‘রকস্টার’ শাকিব
- Update Time : 12:59:26 pm, Saturday, 28 March 2026
- / 190 Time View
তারকাদের জন্মদিনে নতুন সিনেমার ঝলক উন্মোচন নতুন না। বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এরকম দেখা যায়। ঢালিউডেও ব্যতিক্রম না। এর আগেও জন্মদিনে শাকিব খানের নতুন সিনেমার পোস্টার এসেছে। সেসব দেখে দর্শকরা উন্মাদনায় মেতেছেন। কিন্তু এরকম থ হয়ে যাননি।হ্যাঁ, শনিবার (২৮ মার্চ) জন্মদিনে প্রকাশ পেয়েছে শাকিবের পরবর্তী সিনেমা ‘রকস্টার’-এর লুক। যেখানে পাগল প্রেমিক, গ্যাংস্টারের গণ্ডি পেড়িয়ে পুরোদস্তুর রকস্টারের লুকে দেখা গেছে তাকে। এমন লুকে শাকিবকে কেউ কখনও দেখেনি আগে।বেলা ১১ টার দিকে সামাজিক মাধ্যমে প্রকাশ পায় ‘রকস্টার’-এর লুক। এক নিমেষে ছড়িয়ে পড়ে তা। যা দেখে ভক্তরা বলছেন, এটি শাকিবের ক্যারিয়ারের সেরা লুক। কারও কথায়, মায়ায় পড়ে যাওয়া মতো লুক।এরইমধ্যে মালয়েশিয়ায় শুরু হয়েছে ‘রকস্টার’-এর শুটিং। শাকিবও সেখানে আছেন। শুক্রবার (২৭ মার্চ) একটি ফুটেজও ফাঁস হয়েছে। যেখানে রকস্টারের লুকে দেখা গেছে কিং খানকে। জানা গেছে, সিনেমাটিতে শাকিবের বিপরীতে দেখা যাবে তানজিয়া জামান মিথিলা ও সাবিলা নূরকে। পরিচালক আজমান রুশো।এদিকে বর্তমানে সিনেমা হলে চলছে শাকিবের ‘প্রিন্স’। নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ। শাকিবের বিপরীতে দেখা গেছে তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুকে।
এসকাগজ/আরডি














