Dhaka 11:34 am, Saturday, 18 July 2026
সর্বশেষ
গণমাধ্যম ও উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: তথ্যমন্ত্রী অবশেষে ১৯ জুলাই প্রথম বর্ষের ক্লাস নোবিপ্রবিতে, দেড় হাজার নবীনের প্রতীক্ষার অবসান ‘শিক্ষার্থীদের আন্দোলন ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা’ নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের ৭০তম সভা অনুষ্ঠিত, নতুন দুই সংসদ সদস্যকে বরণ বিল উন্মুক্ত ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রী বরারব আবেদন পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা পাবেন বিশেষ সুযোগ: শিক্ষামন্ত্রী নোবিপ্রবিতে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ আপনি মন্ত্রী: হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণ নম্বর দেওয়া হবে ; শিক্ষামন্ত্রী

ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : 01:54:07 pm, Saturday, 21 March 2026
  • / 142 Time View

ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য শিথিল করেছে যুক্তরাষ্ট্র। তবে এটি শুধুমাত্র সাগরে থাকা তেলের ওপর কার্যকর হবে। অর্থাৎ ইরানের যেসব তেল এখন বিভিন্ন জাহাজ বা ট্যাংকারে রয়েছে সেসব তেল বিশ্বের আমদানিকারক দেশগুলো কিনতে পারবে।

যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে যৌথ হামলার পর ইরান গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এরপর থেকে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে থাকে। এই পরিস্থিতি দূর করতে এখন ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র।

শুক্রবার (২০ মার্চ) মার্কিন জ্বালানিমন্ত্রী স্কট বেসেন্ট মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে বলেন, তাদের এ উদ্যোগের কারণে বিশ্ববাজারে প্রবেশ করবে ইরানের ১৪০ মিলিয়ন ব্যারল তেল। যেগুলো বর্তমানে জাহাজে লোড করা অবস্থায় আছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত ইঙ্গিত করছে, ট্রাম্প প্রশাসন এখন উদ্বিগ্ন যে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের সংকট যুক্তরাষ্ট্রের ব্যবসার ক্ষতি করতে পারে এবং তাদের মধ্যবর্তী নির্বাচনে প্রভাব ফেলতে পারে। অর্থাৎ কংগ্রেসের নিয়ন্ত্রণ হারাতে পারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির।
এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করলো যুক্তরাষ্ট্র

Update Time : 01:54:07 pm, Saturday, 21 March 2026