‘সবাইকে নিয়ে সুন্দর ফটিকছড়ি গড়তে চাই’— সরোয়ার আলমগীর
- Update Time : 05:49:20 pm, Wednesday, 18 March 2026
- / 97 Time View
চট্টগ্রাম-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সরোয়ার আলমগীর বলেছেন, “যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি—সবাইকে সঙ্গে নিয়েই একটি সুন্দর ও সমৃদ্ধ ফটিকছড়ি গড়ে তুলতে চাই। উন্নয়নের ক্ষেত্রে কোনো বিভেদ নয়, বরং ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আমাদের লক্ষ্য।”
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় বিবিরহাটস্থ ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি বলেন, “প্রেসক্লাবের সদস্যরা সম্মিলিতভাবে ঈদের আনন্দ ভাগাভাগির যে উদ্যোগ নিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনারাই প্রমাণ করছেন—একতাই বল।” তিনি আরও বলেন, “আমার স্বপ্ন—একটি এমন ফটিকছড়ি, যেখানে কোনো মানুষ অবহেলিত থাকবে না এবং উন্নয়নের সুফল সবাই সমানভাবে ভোগ করবে। এই লক্ষ্য অর্জনে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। আসুন, আমরা প্রতিজ্ঞা করি—বিভেদ নয়, ঐক্যই হবে আমাদের শক্তি।”
অনুষ্ঠানে উপজেলার তিনজন প্রবীণ সাংবাদিকের হাতে সম্মাননা স্বরূপ ঈদ উপহার তুলে দেওয়া হয়। পাশাপাশি এলাকার এতিম ও অসচ্ছল মানুষের মাঝে বিপুল পরিমাণ ঈদ উপহার বিতরণ করা হয়।
ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোলাইমান আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, উত্তর জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহিন এবং সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সুজাউদ্দিন চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ফিরোজা বেগম, উপজেলা যুবদলের সভাপতি মিয়া মোশরাফুল আনোয়ার (মশু), উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন মেসি, ডা. বরুণ আচার্য বলাই, রফিক তালুকদার, সালাহউদ্দিন জিকু, ওবাইদুল আকবর রুবেল, ইউসুফ আরফাত, নাজমুল তারেক, নুরুল আবছার নুরী, আখতারুজ্জামান রুবেল, নেজাম উদ্দিনসহ আরও অনেকে।
বক্তারা ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের এ ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগের প্রশংসা করেন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখার আহ্বান
এসকাগজ/আরডি
























