Dhaka 6:00 pm, Thursday, 5 November 2026
সর্বশেষ
দেশের শিল্প ও বাণিজ্যে গতি ফেরাতে রাজধানীতে বসল এআই সামিট সৌদি আরবের এক শহরে সতর্কতা জারি তিন দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন চীনা মন্ত্রী লিউ হাইসিং আলোকস্বল্পতায় এবার সিলেট টেস্টও বন্ধ সাবেক মন্ত্রী-এমপিসহ ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ কোটালীপাড়ার ৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হামের টিকা বন্ধে জড়িতদের কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাতীয় নিরাপত্তায় পেশাদারত্বের আহ্বান আনসার মহাপরিচালকের জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে আইসিএপিপির সাধারণ অধিবেশনে ভাইস চেয়ারপারসন হলেন ইসমাইল জবিউল্লাহ

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 08:39:29 am, Thursday, 5 November 2026
  • / 7 Time View

নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকায় একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড তাজা গুলিসহ মোজাম্মেল হক রাজন (৩৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

এর আগে বুধবার (৪ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে শহরের ১ নম্বর বাবুরাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাজনের বিরুদ্ধে হত্যা ও সরকারি কাজে বাধাদানসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার মোজাম্মেল হক রাজন মো. সিরাজ মিয়া ও হালিমা বেগম দম্পতির ছেলে। তিনি নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ১ নম্বর বাবুরাইল ঋষিবাড়ীসংলগ্ন গনি মিয়ার টিনশেড বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ জানায়, সদর মডেল থানার ওসি মো. সাজেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই সাদ্দাম মল্লিক সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাত ৯টা ১০ মিনিটের দিকে ১ নম্বর বাবুরাইল মোবারকশাহ রোডের বায়তুল ওয়াসিত জামে মসজিদের বিপরীতে গনি মিয়ার টিনশেড বাড়িতে অভিযান চালান। এ সময় মোজাম্মেল হক রাজনের বসতঘরে তল্লাশি চালিয়ে ‘মেড ইন ইউএসএ’ খোদাই করা একটি বিদেশি পিস্তল এবং ম্যাগাজিনযুক্ত সাত রাউন্ড তাজা গুলি উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরো জানায়, গ্রেপ্তার মোজাম্মেল হক রাজন একজন চিহ্নিত দুষ্কৃতকারী। তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় হত্যা এবং সরকারি কাজে বাধাদানসহ একাধিক মামলা রয়েছে, যার মধ্যে তিনটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সাজেদুর রহমান কালের কণ্ঠকে জানান, অবৈধ অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার রাজনের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় হত্যা এবং সরকারি কাজে বাধাদানসহ একাধিক মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে সদর মডেল থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার

Update Time : 08:39:29 am, Thursday, 5 November 2026